গত পুরসভা নির্বাচনে টিকিট পেয়ে কাউন্সিলর হন কাজরী বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করেন তিনি। এদিন পুরসভার অনুষ্ঠানে উপস্থিত হয়ে কাজরী বলছেন, মুখ্যমন্ত্রীর কাছে সহযোগিতা চান।
শুভেন্দুর ডাকে সাড়া দিয়ে হাজির মমতার ভ্রাতৃবধূ, বসে আছেন দেবাশিস কুমারও
কাজরী বন্দ্যোপাধ্যায়
পালাবদলের পর পুরনিগমের নোটিসে জেরবার অভিষেক বন্দ্য়োপাধ্যায়। দফায় দফায় বেআইনি নির্মাণের অভিযোগে নোটিস যাচ্ছে তাঁর বাড়িতে। আর এবার সেই পুরনিগমের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকে সাড়া দিয়ে উপস্থিত হলেন কাজরী বন্দ্যোপাধ্যায় (Kajari Banerjee)। তিনি শুধুমাত্র তৃণমূলের একজন কাউন্সিলরই নন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভ্রাতৃবধূ। শুধু কাজরী একা নন, জুঁই বিশ্বাস, দেবাশিস কুমার, অনন্যা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক কাউন্সিলর হাজির হয়েছেন সেই অনুষ্ঠানে। আছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম।
কলকাতা পুরনিগমে স্বচ্ছতা অভিযান কর্মসূচি উপলক্ষে উপস্থিত হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব দলের কাউন্সিলরদের সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর সেই ডাকে সাড়া দিয়ে এদিন সকাল থেকে একে একে হাজির হয়েছেন কাউন্সিলররা। উপস্থিত হয়েছেন একাধিক তৃণমূল কাউন্সিলর।
ATM-এ টাকা তুলতে গিয়ে 'লেবানিজ লুপে'র ফাঁদে পা দিচ্ছেন না তো? কীভাবে সাবধান হবেন...
কাউন্সিলর জুঁই বিশ্বাস বলেন, “২০১০ থেকে ২০২৬ পর্যন্ত কর্পোরেশনের কাউন্সিলর। আজ পর্যন্ত কোনও মুখ্যমন্ত্রী কর্পোরেশনে আসেননি। এই প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী এসে কাউন্সিলরদের উদ্দেশে বার্তা দেবেন। এটা নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ। সব কাউন্সিলরই সহযোগিতা করবেন।”
শুধু জুঁই নন, উপস্থিত হয়ে সমন্বয় রেখেই কাজ করার বার্তা দিয়েছেন কাজরী বন্দ্যোপাধ্যা। তিনি বলেন, “রাজ্য সরকারের কাছে সম্পূর্ণভাবে সহযোগিতা চাই। কাজ করতে যাতে কোনও অসুবিধা না হয়, সেটাই চাইব।” কাজরী আরও বলেন, “অন্য দল বলে উনি (মুখ্যমন্ত্রী) কোনও বিভেদ করেননি। বিরোধীদের সমান গুরুত্ব দিয়ে ডেকেছেন। আশা করি আগামিদিনেও মুখ্যমন্ত্রীর টিমের কাছ থেকে সবরকমের সাহায্য পাব।’
মেয়র পদে ফিরহাদ হাকিম ইস্তফা দেওয়ার পর প্রশাসক বসিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরনিগমে। বর্তমানে পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে সেখানে প্রশাসক হিসেবে আছেন।


Post A Comment:
0 comments so far,add yours