বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া শপথকে বাস্তবায়িত করতে শনিবার গঙ্গাসাগরের সুমতি নগরের ‘সবুজ সংঘ’ আয়োজন করল এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের। প্রকৃতিকে বাঁচানোর বার্তা নিয়ে এদিন স্থানীয় ‘নয়নতারা’ প্রকল্পের ছাত্রীদের অংশগ্রহণে পালিত হলো এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি।
গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পেরিয়ে গেলেও, পরিবেশ রক্ষার অঙ্গীকারে শনিবার নতুন করে উজ্জীবিত হতে দেখা গেল স্থানীয়দের। এদিন সকালে ‘নয়নতারা’র ছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক র্যালি সুমতি নগরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে উপস্থিত ছিলেন
প্রেমাংশু সাউ শিক্ষাব্রুতি সমাজসেবক অশ্বিনী কুমার গায়েন শিক্ষাব্রুতি সমাজসেবক এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। র্যালি শেষে ‘একটি গাছ, মায়ের নামে’—এই স্লোগানকে সামনে রেখে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছাত্রীরা বৃক্ষরোপণ করেন। প্রতিটি ছাত্রীকে দায়িত্ব দেওয়া হয়, রোপণ করা গাছটিকে পরম মমতায় বড় করে তোলার। এই কর্মসূচি প্রসঙ্গে সবুজ সংঘের পরিচালক ও সম্পাদক অংশুমান দাস জানান, “বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের অঙ্গীকার ছিল প্রকৃতিকে বাঁচানোর।
বর্তমানের উষ্ণায়ন ও প্রকৃতির খামখেয়ালিপনা মাথায় রেখে আমরা একটাই বার্তা দিতে চাই—প্রকৃতি মানেই মা। আমরা যদি মায়ের মতো করে প্রকৃতির যত্ন নিতে না পারি, তবে প্রকৃতি বাঁচবে না। আর প্রকৃতি না বাঁচলে আমরা কেউ বাঁচব না। সেই লক্ষ্যেই আজ নয়নতারা মেয়েদের নিয়ে এই অঙ্গীকারবদ্ধ হওয়া। সবুজ সংঘের এই উদ্যোগ ও ছাত্রীদের শপথ গ্রহণ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আয়োজকদের আশা, পরিবেশ দিবসের এই বিশেষ বার্তা কেবল একদিনের অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে, প্রতিটি মানুষের জীবনযাপনে মিশে যাবে।


Post A Comment:
0 comments so far,add yours