পুলিশের বিরুদ্ধে সরব হয়ে কুণাল বলেন, "এটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি। ডিম হাতে দাঁড়িয়ে রয়েছে, কারা কারা বেরবে, আক্রমণ করবে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার চোখ যেত, মাথা যেত, আমার কিছু এসে যায় না। এসব করে কুণাল ঘোষকে বা আমাদের থামিয়ে রাখা যাবে না।"
মমতার বাড়ির সামনেই মাথায় ডিম, কুণালের ভীষণ প্রতিজ্ঞা, 'ডেডবডি পড়ে গেলেও যাব'
কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল ডিম
এবার কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল ডিম। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই ডিম হামলার মুখে পড়লেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। ঝুঁকে পড়ে এড়ানোর চেষ্টা করলেও কুণালের মাথায় লাগে ডিম। আর এই হামলার পরই ক্ষুব্ধ কুণাল বললেন, এভাবে তাঁকে থামানো যাবে না। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলেও সরব হন তিনি।
হামলার পর কী বললেন কুণাল?
ফের বিয়ে করলেন উর্মিলার প্রাক্তন স্বামী মহসিন, নতুন বউকে নিয়ে কী লিখলেন?
কাটা নাকি আস্ত ফল, কোনটা ঠাকুরকে দেওয়া উচিত?শাস্ত্র বলছে...
ভরদুপুরে ফাঁকা ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় সিরিয়ালের অভিনেত্রীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য টেলিপাড়ায়
এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কুণালকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। সেই ছবি ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। কুণালের মাথায় ও পিঠে ডিম লাগে। এরপরই ক্ষুব্ধ কুণাল বলেন, “আজকে যদি পাথর মারত, আমার এই চোখটা বারোটা বাজত (বাঁ চোখ দেখিয়ে)। আমি এমনিতে ডিম খেতে প্রচণ্ড ভালোবাসি। ডিমের প্রতি আমার একটা আকর্ষণ রয়েছে। অমলেট, সেদ্ধ, আমি ডিম খাই। সেটা মেরে কেউ বীরত্ব দেখাতে গেছেন। এভাবে আমাকে থামাতে পারবে না। আমাকে রাস্তায় একশো-হাজার ডিম মারবে। গায়ে হাত দিয়ে মারবে। আমি কুণাল ঘোষ যেমন আছি, তেমন থাকব।”
এরপরই তিনি বলেন, “দূর থেকে ডিম ছুড়ে কোথায় গেল? তারা তো সব পালিয়ে গেল। হিন্দিতে বলছে। এদিক থেকে বলছে, এখান থেকে কুণাল ঘোষ বেরচ্ছে। কে কে আছে, ওইদিক থেকে প্রশ্ন আসে। এখান থেকে কিছু একটা জানাল, তারপর হামলা হয়েছে। আমাদের কাছে ছবি এসে গিয়েছে, কারা কারা আছে গুচ্ছ ডিম নিয়ে। আমি বললাম, আমাকেও কটা ডিম দাও না। আমাকে ওদিক থেকে মারলে আমিও কটা ডিম মারি। কিন্তু এইসব করে থামানো যাবে না।”
পুলিশের বিরুদ্ধে সরব হয়ে কুণাল বলেন, “এটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি। ডিম হাতে দাঁড়িয়ে রয়েছে, কারা কারা বেরবে, আক্রমণ করবে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার চোখ যেত, মাথা যেত, আমার কিছু এসে যায় না। এসব করে কুণাল ঘোষকে বা আমাদের থামিয়ে রাখা যাবে না। ডেডবডি পড়ে থাকবে কিন্তু, গলা বন্ধ করা যাবে না। হেঁটে এলাম। আমার কাছে ছবি ছিল, এরা এখানে দাঁড়িয়ে রয়েছে। জেনে এলাম। এটা কী ধরনের বিপ্লব।” রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কুণাল ঘোষকে একসময় ১৫০ পুলিশ সামলাতে পারত না। এই দুটো কুকুর-বেড়াল কী করবে? আমি ওখান দিয়েই যাব। ডেডবডি পড়ে থাকবে, আমি ওখান দিয়েই যাব।”
যাঁরা ডিম নিয়ে দাঁড়িয়ে ছিলেন, তাঁদের একজন বলেন, “আমরা স্থানীয় বাসিন্দা। অনেক কিছু ভুল কাজ করেছে কুণাল।” প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটছে। কিন্তু, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে একজন বিধায়ককে ডিম ছোড়া নিয়ে প্রশ্ন উঠছে।


Post A Comment:
0 comments so far,add yours