আজ সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গঙ্গাসাগরেও পালিত হলো দশম আন্তর্জাতিক যোগা দিবস। এই উপলক্ষ্যে সাগর দ্বীপের ঐতিহাসিক কপিলমুনির আশ্রম চত্বর সেজে উঠেছিল এক অনন্য রূপ। জেলার মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় এখানেই। 


এদিনের অনুষ্ঠানে যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ জীবনের বার্তা ছড়িয়ে দিতে প্রায় তিন হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ভোরের আলো ফুটতেই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ যোগাসনে সামিল হন। আশ্রম চত্বরে এক শান্ত ও প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক, সাগরের বিডিও-সহ জেলা ও ব্লক প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকরা।

 জেলাশাসক উপস্থিত সকলের উদ্দেশ্যে যোগাভ্যাসের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি জানান, শরীর ও মনকে সতেজ রাখতে এবং সুস্থ সমাজ গঠনে নিয়মিত যোগাভ্যাসের কোনো বিকল্প নেই। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পালিত হয়। সামগ্রিকভাবে, গঙ্গাসাগরের এই আয়োজন আন্তর্জাতিক যোগা দিবসের মূল ভাবার্থকেই সার্থক করে তুলেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours