দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপের মহিষামারি এলাকায় হুগলি নদীর উপর আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ জোড়া টর্নেডোর দেখা মিলল।
হঠাৎ নদীর বুক থেকে আকাশের দিকে ঘূর্ণায়মান জলস্তম্ভ তৈরি হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের মধ্যে।
কিছুক্ষণ স্থায়ী হওয়া এই বিরল প্রাকৃতিক দৃশ্যের পরই এলাকার আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় দমকা হাওয়া ও ঝড়-বৃষ্টি। নদীতে থাকা নৌকা ও ট্রলারগুলিকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়।
আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে সতর্কতা জারি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Post A Comment:
0 comments so far,add yours