ফলতায় বাংলা আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে নেওয়া কাটমানির টাকা ফেরত দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথ এলাকার। 


অভিযোগ, তৃণমূল কর্মী সুমিত হালদার ও সুমন্ত মণ্ডল আবাস যোজনার সুবিধাভোগীদের কাছ থেকে ৮ থেকে ১০ হাজার টাকা করে নিয়েছিলেন। স্থানীয়দের দাবি, ফলতা বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের পরাজয়ের পর ওই দুই কর্মী গা-ঢাকা দেন।


 পরে গ্রামবাসীদের চাপের মুখে এলাকায় ফিরে উপভোক্তাদের হাতে কাটমানির টাকা ফেরত দেন। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা অভিযোগ করে বলেন, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে ‘জাহাঙ্গির বাহিনী’। এই ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours