এএমএমকে-র অভিযোগ, বিজয়ের পার্টি নকল সমর্থন পত্র তৈরি করে সরকার গঠনের চেষ্টা করছে। এএমএমকে-র একজনই বিধায়ক নির্বাচিত হয়েছেন, কামারাজ। টিভিকে গতকালই দাবি করেছিল যে কামারাজ তাদের দলকে সমর্থন করতে রাজি হয়েছে।
সরকার গড়তে বিধায়ক 'চুরি' করেছেন বিজয়? TVK-র বিরুদ্ধে দায়ের FIR
কামারাজের সই করার ভিডিয়ো ভাইরাল। বিজয় কি সরকার গড়তে পারবেন?
তামিলনাড়ুর লড়াই আরও কঠিন হচ্ছে। বিজয়ের টিভিকে সরকার গঠন নিয়ে যেখানে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেখানেই এবার পুলিশে অভিযোগ জানাতে ছুটল আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজ়াগাম (AMMK)। অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের দলের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে তারা। কী অভিযোগ?
এএমএমকে-র অভিযোগ, বিজয়ের পার্টি নকল সমর্থন পত্র তৈরি করে সরকার গঠনের চেষ্টা করছে। এএমএমকে-র একজনই বিধায়ক নির্বাচিত হয়েছেন, কামারাজ। টিভিকে গতকালই দাবি করেছিল যে কামারাজ তাদের দলকে সমর্থন করতে রাজি হয়েছে। এরপরই এএমএমকে পাল্টা দাবি করে যে তারা টিভিকে-কে সমর্থন করার কথা বলেনি। ভুয়ো চিঠি জমা দিচ্ছে বিজয়ের দল।
একদিকে, এএমএমকে প্রধান টিটিভি দীনাকরণ যখন পুলিশে অভিযোগ জানাচ্ছে, তখন টিভিকে আবার একটি ভিডিয়ো প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে কামারাজ বিজয়ের দলকে সমর্থনের চিঠিতে স্বাক্ষর করছেন। ভিডিয়োয় তাঁকে বলতেও শোনা যাচ্ছে যে দীনাকরণের সম্মতি নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিভিকে-র অভিযোগ, দীনাকরণ মিথ্যা খবর ও ভুয়ো তথ্য প্রচার করছেন। কামারাজের কাছ থেকে জোর করে সমর্থন আদায়ের অভিযোগও অস্বীকার করেছে তারা।
তবে ম্যাজিক ফিগারে পৌঁছতে না পারায়, গতকাল সরকার গঠনের অনুমতি দেওয়া হয়নি টিভিকে-কে। আজ বিজয়ের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের কথা থাকলেও, তা হচ্ছে না। এই ফাঁকে ডিএমকে ও এআইএডিএমকে জোট বেঁধে সরকার গড়ে কি না, তা-ও দেখার। সবমিলিয়ে টানটান উত্তেজনা এখন তামিলনাড়ুতে।


Post A Comment:
0 comments so far,add yours