মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যেতে যেতেও বিজেপি সমর্থকরা তুলছেন জয় শ্রী রাম স্লোগান। মমতার বাড়ির সামনে ইতিউতি ঘুরতে দেখা যাচ্ছে কিছু পুলিশ কর্মীকে। কয়েক জন আধা সামরিক বাহিনীর জওয়ানেরও দেখা মিলল।


 শুভেন্দুর শপথে ব্রিগেডে জনসমুদ্র, খাঁ খাঁ করছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট! মমতার বাড়ির সামনেই জয় শ্রী রাম স্লোগান
খাঁ খাঁ করছে গোটা এলাকা


 বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর শপথগ্রহণে ব্রিগেডে জনসমুদ্র। কিন্তু ঠিক উল্টো ছবি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। কার্যত খাঁ খাঁ করছে গোটা এলাকা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তাজুড়ে শুধুই শূন্যতা। এরই মাঝে ব্রিগেডগামী বিজেপি সমর্থকদের ছোট বড় মিছিল চলছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট জুড়ে।  


মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যেতে যেতেও বিজেপি সমর্থকরা তুলছেন জয় শ্রী রাম স্লোগান। মমতার বাড়ির সামনে ইতিউতি ঘুরতে দেখা যাচ্ছে কিছু পুলিশ কর্মীকে। কয়েক জন আধা সামরিক বাহিনীর জওয়ানেরও দেখা মিলল। এরইমধ্যে আবার তৃণমূল নেত্রীকে সমবেদনা জানাতে বাড়ির সামনে উপস্থিত কিছু তৃণমূল কর্মী। তাঁরা মমতার পাশে আছে এই বার্তা দিতে চান নেত্রীকে। বিজেপি সমর্থকদের জয় শ্রীরাম স্লোগান এর বদলে তাঁদের অনেককেই জয় বাংলা স্লোগানও তুলতে দেখা গেল।


অন্যদিকে বদলের বাংলায় ফের কলকাতায় এসে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেসকোর্সে হেলিপ্যাড গ্রাউন্ড থেকে সোজা গেলেন ব্রিগেডের পথে। আজ সেখানেই শপথ নিতে চলেছেন বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বসেছে একেবারে চাঁদের হাট। ইতিমধ্যে ব্রিগেডের পথে রওনা হয়েছেন অমিত শাহ থেকে নিতিন নবীন। থাকছেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ইতিমধ্যেই মঞ্চে এক এক করে আসতে শুরু করেছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরা। আসছেন বাংলার রাজ্যপালও। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours