চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয় গত ১২ ফেব্রুয়ারি। জানা গিয়েছে, এবছর মাধ্যমিক পরীক্ষা দেয় প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী। ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি।


রাত পোহালেই মাধ্যমিকের ফল প্রকাশ, কোথায়-কীভাবে দেখবেন জানুন
মাধ্যমিকের ফল প্রকাশ

আগামী শনিবার শপথ নেবে দেশের নতুন সরকার। আর তার আগে শুক্রবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। বৃহস্পতিবার সকালে ফল ঘোষণা করবে মাধ্যমিক শিক্ষা পর্ষদ। সকাল সাড়ে ৯টায় সাংবাদিক বৈঠক করবেন পর্ষদ সভাপতি।

মাধ্যমিক সম্পর্কিত তথ্য
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় গত ১২ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষা দেয় প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী। ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি। আর ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজারের বেশি।

 'অভিষেকের একটা ভাল অফিসার তো খুনের মাস্টার...', চন্দ্রনাথের খুনের পিছনে কোন রহস্য ফাঁস অর্জুনের?

এপ্রিল মাসে দু দফায় ভোট হয়েছে বাংলায়। আর ভোটের ফল ঘোষণা হয় গত ৪ মে। শিক্ষকরাও ভোটের দায়িত্বে ছিলেন। তাই পর্ষদ সূত্রে জানানো হয় যে ফল প্রকাশ হবে ভোটের পর। সব পরীক্ষার্থীর সকল বিষয়ের নম্বর পর্ষদে জমা পড়ে গিয়েছিল আগেই। এবার রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল।

কোথায় কখন দেখবেন ফলাফল
সকাল ১০টা ১৫ মিনিট থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনে দেখতে পাবেন ফলাফল।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours