একইসঙ্গে সরকারি হাসপাতালগুলোর খোলনলচে বদলে দিতেও একের পর কড়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। বেড সংক্রান্ত রিয়েল টাইম তথ্য পেতে ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকবে হাসপাতালে। খালি বেড সংক্রান্ত তথ্যের জন্য থাকছে সেন্ট্রালি মনিটরিং সিস্টেম।


৫০০ টাকার বদলে এখন আরও কমে যেতে পারব’, দালালরাজ বন্ধে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে খুশি অ্যাম্বুলেন্স চালকরা
কী বলছেন চালকরা?

স্বাস্থ্য ক্ষেত্রে হাল ফেরাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালের বৈঠকেই কড়া বার্তা দিয়ে রেখেছেন। অ্যাম্বুলেন্স পরিষেবাতেও দালালরাজ রুখতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর। জিপিএস ট্র্যাকারের পাশাপাশি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স বুকিং করতে পারবেন রোগীর পরিবার। এই সিদ্ধান্তে অ্যাম্বুলেন্স চালকদের মুখে চওড়া হাসি। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ। 

অ্যাম্বুলেন্স চালক দিলীপ কুমার দে বলছেন, “মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। রোগীর পরিবারের সঙ্গে আর কোনও সমস্যা থাকবে না। গাড়ির সমস্যা হলে অ্যাপের মাধ্যমে বুকিং করতে পারবেন। আমরা গাড়ি দিতে পারব। জরুরি পরিষেবায় পাওয়া যাবে। দালালরাজ উঠে যাওয়ায় এখন অনেক কম টাকায় ভাড়া পাবে রোগীর পরিজনরা। আর তো ভায়া হয়ে বুকিং আসবে না। আগে যেখানে ৫০০ টাকায় যেতাম এখন সেখানে ৪০০ টাকায় যেতে পারব।”  


একইসঙ্গে সরকারি হাসপাতালগুলোর খোলনলচে বদলে দিতেও একের পর কড়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। বেড সংক্রান্ত রিয়েল টাইম তথ্য পেতে ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকবে হাসপাতালে। খালি বেড সংক্রান্ত তথ্যের জন্য থাকছে সেন্ট্রালি মনিটরিং সিস্টেম। বাড়ানো হবে বেড। আয়ুষ্মান ভারতের সাহায্য পাবেন রোগীরা। নির্দিষ্ট কিয়স্কও বসাচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। 

সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষও। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর আত্মীয় বলছেন, “এই উদ্যোগ সফল হলে খুবই ভালো। এটা হওয়া দরকার। সাধারণ মানুষ এবার জানতে পারবে কত বেড খালি আছে। আগে তো আমরা জানতে পারতাম না।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours