রাজ্যে পালাবদলের পর এক অন্যরকম আবহের সাক্ষী থাকল ১২৩ নম্বর বুথের মায়াগোয়ালিনী ঘাট এলাকা। আজ বিজেপির পক্ষ থেকে এক বর্ণাঢ্য বিজয়া মিছিলের আয়োজন করা হয়। তবে এই মিছিল শুধু উৎসবের ছিল না, ছিল এক বড় রাজনৈতিক বার্তা ও প্রতিবাদের মঞ্চ।


মিছিলের শুরুতে দেখা যায় এক আবেগঘন দৃশ্য। বর্ষীয়ান বিজেপি নেতা সত্যবান পড়্যারী মাথা ন্যাড়া করেন এবং এরপর দুধ দিয়ে স্নান করেন। তিনি জানিয়েছিলেন, দুর্নীতিগ্রস্ত সরকার যেদিন পরিবর্তন হবে, সেদিনই তিনি মাথা ন্যাড়া করে দুধ দিয়ে স্নান করবেন—এই প্রতিজ্ঞা তিনি করেছিলেন। সেই সংকল্প পূরণ করার পাশাপাশি তিনি গত কয়েক বছরে রাজনৈতিক আন্দোলনে প্রাণ হারানো ৩২১ জন বিজেপি কর্মীর আত্মার শান্তি কামনা করেন। মৃত কর্মীদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এরপর মিছিলটি পৌঁছায় ২০০৯ সালে তৈরি হওয়া স্থানীয় মৎস্য বন্দরে। অভিযোগ, বিগত তৃণমূল সরকারের আমলে এই বন্দরে একাধিক দুর্নীতির ঘটনা ঘটেছিল, যার প্রতিবাদে সাধারণ মৎস্যজীবীদের স্বার্থে বন্দরটি আটক করে রাখা হয়েছিল। এদিন বিজেপি কর্মী-সমর্থকেরা সেই মৎস্য বন্দরটি পুনরায় খুলে দেন, যাতে ভবিষ্যতে আর কোনো দুর্নীতি না হয় এবং বন্দরটি স্বচ্ছভাবে চালানো সম্ভব হয়। বন্দরটি সাধারণ মৎস্যজীবীদের স্বার্থেই এটি পুনরায় সচল করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে: বন্দর পরিচালনায় আর কোনো দুর্নীতি সহ্য করা হবে না।
মৎস্যজীবীদের প্রাপ্য পরিষেবা যেন কোনো বাধা ছাড়াই সরাসরি তাদের কাছে পৌঁছায়।
একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই এখন দলের প্রধান লক্ষ্য। এদিনের এই কর্মসূচি ঘিরে এলাকায় বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। মিছিল শেষে নেতৃত্ব হুশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের স্বার্থে তারা সদা তৎপর থাকবেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours