মালদহ বারোটি বিধানসভা। তবে এখানে ব্লকে-ব্লকে ক্যাম্প বসানো হয়েছে। এ দিন সকালে দেখা গেল ক্যাম্পে-ক্যাম্পে লাইন। এক যুবক বললেন,"আমি স্নাতক স্তরে পড়ছি। ১৫০০ টাকায় কিছুই হয় না। চাকরি দরকার।" কাছে পিঠে সকলের একই বক্তব্য। ভাতা নয়। ইতিহাসে এমএ এক পড়ুয়া বলেন, "বাংলার যুবকরা হতাশ। ভাতা নিয়ে কেউ সন্তুষ্ট থাকতে পারে না। ১৫০০ টাকায় কিছু হয় না। বাধ্য হয়ে এসেছি। কী করব বলুন।"

রোজ ২ লিটার পেট্রল লাগে বাইকে, কিছু তো সাহায্য হবে', কেউ MA, কেউ BA-BSC, লাইনে দাঁড়িয়ে ভাতার আবেদন বাংলার বেকার ছেলেমেয়েদের
লাইনে বেকাররা



সুমন মহাপাত্র, শুভোতোস ভট্টাচার্য, দীপঙ্কর দাস, প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট

কলকাতা: রবিবার থেকে শুরু হয়েছে ক্যাম্প। ১ এপ্রিল থেকে চালু হবে ‘যুবসাথী প্রকল্প‘। এই প্রকল্প অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই ভাতা পাবেন। আর সেই প্রকল্পে আবেদনের জন্যই আজ থেকে শুরু হয়ে টানা এগারো দিন চলবে ক্যাম্প। এ দিন, দেখা গেল জেলায়-জেলায় বসেছে ক্যাম্প চলছে। লাইনে দাঁড়িয়ে বেকার ভাতার জন্য আবেদন করছেন তরুণ-তরুণীরা। কলকাতা-সহ জেলায়-জেলায় একই ছবি।


প্রেমের টানে বাড়ি ছাড়া, গিয়ে জানল প্রেমিক তো দুই বাচ্চার বাবা! তারপরও নাছোড় যুবতী, শেষে এমন দশা হল, গায়ে কাঁটা দেবে
কলকাতার ছবি…

যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য এক তরুণী বলেন, “কলকাতায় চাকরি নেই। আমার ফিল্ডে তো নেই।” এক যুবক বলেন, “এই সব ভাতা না দিয়ে যদি একটু চাকরির সুযোগ দিত ভাল হতো।” আর এক যুবতী বলেন, “আপাতত ঠিক আছে। কিন্তু চাকরি বেশি দরকার। যে টাকা ভাতা দিচ্ছে সেই টাকাই যদি স্যালারি দেয় তাতেও কাজ করব।” আর এক যুবক বলেন, “ভাতা তো সাময়িক। চাকরি তো সব সময়ের জন্য থাকবে।”

এক যুবক বলেন, “আমি রোজ দুলিটার তেল ভরি। কিছু তো সাহায্য হবে।”

এ দিন দেখা গেল বিএ, বিকম, বিএসসি এমনকী এমএ পড়ুয়ারা আসছেন বেকার ভাতার জন্য আবেদন করতে।

মালদহে আবেদন….

মালদহ বারোটি বিধানসভা। তবে এখানে ব্লকে-ব্লকে ক্যাম্প বসানো হয়েছে। এ দিন সকালে দেখা গেল ক্যাম্পে-ক্যাম্পে লাইন। এক যুবক বললেন,”আমি স্নাতক স্তরে পড়ছি। ১৫০০ টাকায় কিছুই হয় না। চাকরি দরকার।” কাছে পিঠে সকলের একই বক্তব্য। ভাতা নয়। ইতিহাসে এমএ এক পড়ুয়া বলেন, “বাংলার যুবকরা হতাশ। ভাতা নিয়ে কেউ সন্তুষ্ট থাকতে পারে না। ১৫০০ টাকায় কিছু হয় না। বাধ্য হয়ে এসেছি। কী করব বলুন।”

শিলিগুড়িতে আবেদন….

সাক্ষী নামে এক যুবতী বলেন, “চাকরি আছে। পাচ্ছি না। যেহেতু মিলছে না। তাই ভাতা।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours