শুভেন্দু বলেন, "নির্বাচন কমিশনের পূর্ণ অধিকার আছে সোজাসুজি সাসপেন্ড এফআইআর করা। তাঁরা খুব ভদ্র আচরণ করে এই সরকারকে বলেছিল করতে। কিন্তু কমিশন করেনি। নির্বাচন কমিশনের উচিত সোজাসুজি অ্যাকশন নেওয়ার। অনেক হয়েছে। তারা অ্যাকশন নিক।"
'শুধু চাকরিই যাবে না, আপনাকে জেলেও থাকতে হবে', কাদের বললেন শুভেন্দু?
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা
আর অ্যাডভাইজারি নয়, এবার অ্যাকশন চাই। নির্বাচন কমিশনের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে এ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ দিন, তিনি পরিষ্কার বলেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধেই তাঁর অভিযোগ রয়েছে। পাশাপাশি ইআরও (ERO) ও এইআর-দেরও (AERO) বার্তা শুভেন্দুর।
শুভেন্দু বলেন, “নির্বাচন কমিশনের পূর্ণ অধিকার আছে সোজাসুজি সাসপেন্ড এফআইআর করা। তাঁরা খুব ভদ্র আচরণ করে এই সরকারকে বলেছিল করতে। কিন্তু কমিশন করেনি। নির্বাচন কমিশনের উচিত সোজাসুজি অ্যাকশন নেওয়ার। অনেক হয়েছে। তারা অ্যাকশন নিক।” এরপরই কমিশনের উদ্দেশে শুভেন্দুর বার্তা, “আর কোনও অ্যাডভাইজারির মধ্যে থাকবেন না, পূর্ণ অধিকার আছে, FIR সাসপেন্ড করার। অ্যাকশন শুরু করুন।” অপরদিকে, তৃণমূল নেতা তন্ময় দাস বলেন,”আইন অনুযায়ী যা যা করার রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব নিশ্চিত ভাবে করবেন। কিন্তু এখানে রাজনীতির কোনও বিষয় নেই। দলের পক্ষ থেকে মন্তব্য করারও কোনও বিষয় নেই।”
ফাঁসির করিকাঠে ঝুলছিল প্রাণ! তাঁরাই হচ্ছেন বাংলাদেশের সাংসদ...
১ মার্চ থেকে এভাবে আর ট্রেনের টিকিট কাটতে পারবেন না, যাত্রীদের বড় আপডেট দিল রেল
এখানেই শেষ নয়, শুভেন্দু ERO ও AERO-দের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, “আপনারা এগুলো করবেন না। আপনি যদি বেআইনিভাবে অ্যাপ্রোচ করেন তাহলে তার দায়িত্ব আপনার। অরবিন্দ মিনা সহ যে ডিএম-রা আপনাদের পরামর্শ দিচ্ছেন, তাঁর অডিয়ো এখন পোর্টালে ঘুরছে। বিডিও-এসডিওদের কী বলছেন সব ঘুরছে। তাই ERO আর AERO-দের বলব ডিএমদের কোনও নির্দেশ ভার্চুয়ালি নেবেন না। লিখিত অর্ডার ছাড়া করবেন না। শুধু চাকরিই যাবে না, আপনাকে জেলেও থাকতে হবে।”


Post A Comment:
0 comments so far,add yours