*২০২৬ ভোটের আগে রায়দিঘির সিপিআইএম এর বুথ সভাপতি সহ তৃণমূলে যোগদান প্রায় ১০০ পরিবারের*

আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠন মজবুত করতে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার কঙ্কনদিঘী অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘উন্নয়নের সংলাপ’ কর্মসূচি। সেই অনুষ্ঠান চলাকালীন ২৩৬ নম্বর বুথে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল প্রায় ১০০টি পরিবার।
সিপিএমের বুথ সভাপতি রহিম মন্ডলের নেতৃত্বে এই পরিবারগুলি মথুরাপুর–১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদারের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
যোগদানকারীরা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা ১৫ বছরের উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অনুপ্রাণিত হয়েই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। পাশাপাশি তাঁদের অভিযোগ, বিজেপি সরকার এসআইআর ইস্যুকে সামনে রেখে মুসলিম সম্প্রদায়কে হেনস্তা করছে।

এই ব্যাপক যোগদানকে কেন্দ্র করে কঙ্কনদিঘী অঞ্চলের রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর–১ নম্বর ব্লকের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার, ব্লক যুব সভাপতি রাজু পুরকাইত, কঙ্কনদিঘী অঞ্চলের প্রধান মৌসুমী সরদার, অঞ্চল সভাপতি মনোরঞ্জন প্রামাণিক, খাদ্য দপ্তরের কর্মদক্ষ সুমন মাইতি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours