পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা সকালে এলাকা পরিদর্শন করেছেন। তিনি দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন। পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা বলেন, "দুষ্কৃতীরা এলাকায় বিভিন্ন জায়গায় চুরি করে বেড়ায়। এলাকার মানুষরা ভালভাবেই জানেন। যে দেখলাম, একজন ব্যক্তির কাজ এটা নয়। একটা গ্যাং কাজ করেছে। একই সঙ্গে একই সময়ে একাধিক গ্রামবাসীর বাড়িতে হামলা চালানো হয়েছে।"
বিডিও-র গাড়িতে আগুন! দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। বেশ কয়েকটি বাইকেও আগুন। পুড়িয়ে দেওয়া হয়েছে বেশ দোকান-বাড়িতেও। ঘটনাস্থলে তৃণমূল বিধায়ক সমীর জানা। দ্রুত দোষীদের গ্রেফতারির দাবি জানিয়েছেন তিনি। পাথরপ্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গা গোবিন্দপুর এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতী তান্ডব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতে দুষ্কৃতীদল গ্রামে ঢোকে। কোনওরকমের প্ররোচনা ছাড়াই গ্রামে তাণ্ডব শুরু করে আগুনে পুড়িয়ে দেওয়া হল তিনটি দোকান, বেশ কয়েকটি বাড়ি ও গোয়ালঘর। পুড়িয়ে দেওয়া হল পাথরপ্রতিমার বিডিওর গাড়ি ও বেশ কয়েকটি বাইক। পুড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকটি গবাদি পশুর। গভীর রাতে দুষ্কৃতীরা এই তাণ্ডব চালায়। খবরব দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। সকাল থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা।
এক-একজনের ৩০-৪০টা ছেলে', নিশীথের মন্তব্যের প্রতিবাদে পথে মহিলারা
'বাংলার সংস্কৃতি নিয়ে ১৫ মিনিট বলুন তো..', মালা রায় BJP কাউন্সিলরকে এমন বলতেই....
সময়ের আগেই মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাচ্ছে? নিউরোসার্জন দিচ্ছেন 'ব্রেন-ফিট' থাকার সহজ মন্ত্র
পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা সকালে এলাকা পরিদর্শন করেছেন। তিনি দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন। পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা বলেন, “দুষ্কৃতীরা এলাকায় বিভিন্ন জায়গায় চুরি করে বেড়ায়। এলাকার মানুষরা ভালভাবেই জানেন। যে দেখলাম, একজন ব্যক্তির কাজ এটা নয়। একটা গ্যাং কাজ করেছে। একই সঙ্গে একই সময়ে একাধিক গ্রামবাসীর বাড়িতে হামলা চালানো হয়েছে।” পুলিশ সক্রিয় ছিল বলেই জানালেন বিধায়ক। তিনি বলেন, “পুলিশ খবর পাওয়া মাত্রই এসেছিল। এখানকার সাধারণ মানুষের সঙ্গে পুলিশকর্মীরাও বালতি নিয়ে জল ঢেলেছে। ” তবে তিনি এটাও স্বীকার করেছেন, এখনও পর্যন্ত দুষ্কৃতীরা গ্রেফতার হয়নি।
এলাকার এক বাসিন্দা, যাঁর দোকান পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা, তিনি বলেন, “আমার দোকানে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ভিতরে দুটো সিলিন্ডার ছিল। কোনওক্রমে সেগুলোকে বার করি। নাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটত।”


Post A Comment:
0 comments so far,add yours