আজ কাকদ্বীপ মহকুমা আদালতে তুলা হল আটক হওয়া ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। আর এক না
বাল মৎস্যজীবীকে জুভেনাইল কোর্টে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ভারতীয় জল সীমানা লংঘন করে ভারতীয় জলসীমানায় ঢুকে পড়ায় দুদিনে মোট ৫৫ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছিল।
নতুন করে আরও একটি বাংলাদেশী ট্রলারকে আটক করা হয়েছে। ওই ট্রলারে ২৪ জন মৎস্যজীবী রয়েছেন। তাদের আজ রাতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেবেন উপকূল রক্ষী বাহিনী । এই নিয়ে ভারতে চলতি বছরে বাংলাদেশি মোট পাঁচটি ট্রলারকে আটক করা হয়েছে। এখনও পর্যন্ত ভারতে মোট ১১০ জন বাংলাদেশি মৎস্যজীবী আটক রয়েছেন।


Post A Comment:
0 comments so far,add yours