রায়দিঘিতে পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার, দুই দিন নিখোঁজ থাকার পর মিলল যুবকের খোঁজ
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার মুসলমানপাড়া এলাকায় সকালে পুকুর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম মমতাজ মোল্লা বয়স আনুমানিক 40 । মঙ্গলবার সকালে স্থানীয়রা প্রথমে ওই যুবকের দেহ পুকুরে ভেসে উঠতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মমতাজ মোল্লা প্রায়ই তিনি ওই পুকুরে স্নান করতে নামতেন। গত দু’দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন। বহু খোঁজাখুঁজির পরেও মমতাজের কোনও খোঁজ মিলছিল না। অবশেষে আজ সকালে তাঁর দেহ ভেসে স্থানীয় বাড়ির পাশে একটি পুকুরে।
ঘটনার খবর পেয়ে রায়দিঘি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, মমতাজের মৃত্যু জলে ডুবে যাওয়ার কারণেই হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এই ঘটনায় শোকস্তব্ধ মৃত যুবকের পরিবার। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার।
রায়দিঘি থানার পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।


Post A Comment:
0 comments so far,add yours