বাড়ির চারিদিকে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা (CCTV) লাগিয়েছিলেন জীবনকৃষ্ণ। কিন্তু কাল হয়ে দাঁড়াল সেইটাই! তাঁর বাড়িরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ফোন দুটি উদ্ধার করে কেন্দ্রীয় এজেন্সি।
নিজের বাড়িতে লাগানো CCTV-তেই দেখা গেল সবটা, তারপরই ফেঁসে গেলেন জীবন
জীবন কৃষ্ণ সাহা
একই ছবি। ২০২৩ সালে কেন্দ্রীয় এজেন্সি যাতে তাঁর ফোনের হদিশ না পায় সেই কারণে ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বড়ঞর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। আর এবারও সেই অ্যাকশন রিপ্লে দেখল বাংলা। ফোন ছুঁড়ে ফেলে দিলেন তিনি। তবে এবার টার্গেট মিস। লক্ষ্যভ্রষ্ট হয়ে পুকুর পাড়ে পড়ল মোবাইল ফোন। যা ইডি আধিকারিকরা উদ্ধার করেছেন। তবে জানেন ইডি আধিকারিকরা কীভাবে জানতে পারলেন জীবনের ফোন কোথায় পড়েছে?
সোমবার কাকভোরে মুর্শিদাবাদে জীবনকৃষ্ণের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। এসএসসি গ্রুপ সি এবং এসএসসি গ্রুপ ডি মামলাতে তল্লাশি অভিযানে নেমে জীবনকৃষ্ণের কান্দির বাড়ি-সহ মোট পাঁচ জায়গায় অভিযান চালান তদন্তকারীরা। তল্লাশি চলে বিধায়কের পিসি ও শ্বশুরবাড়িতেও।


Post A Comment:
0 comments so far,add yours