পুলিশ জানিয়েছে, "সেই সুযোগ নিয়েই ১২ থেকে ১৪ই অগস্টের মধ্য়ে ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে চোর। অভিযুক্তের বাড়ি রিষড়ায়। এদিন তাকে বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে। তবে তদন্ত এখনও চলছে।"
৪৮ ঘণ্টার মধ্যে সাফল্য! চোর-সহ প্রাক্তন সাঁতারুর ২৯৫টি পদক উদ্ধার পুলিশের, পদ্মশ্রী মিলল?
মাঝে ৪৮ ঘণ্টার ব্যবধান। পুলিশ-সিআইডি সবই হয়েছে। প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া পদ্মশ্রী স্মারক এবং অন্যান্য পদক চুরি যাওয়া নিয়ে বেড়েছিল উদ্যোগ। তবে এখন পরিস্থিতি স্থিতিশীল। সংখ্য়াতত্ত্বের নিরিখে মিলেছে সাফল্য।
জানা গিয়েছে, অভিযোগের দু’দিনের মাথায় গ্রেফতার করা হয়েছে চোরকে। উদ্ধার হয়েছে ২৯৫টি পদক। রবিবার সকালে সাংবাদিকদের শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, “হুগলির ওই বাড়িতে খুব একটা আসতেন না প্রাক্তন সাঁতারু। সেই সুযোগ নিয়েই ১২ থেকে ১৪ই অগস্টের মধ্য়ে ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে চোর। অভিযুক্তের বাড়ি রিষড়ায়। এদিন তাকে বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে। তবে তদন্ত এখনও চলছে।”
ডায়াগনস্টিক সেন্টারের ভিতর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার! মানসিক চাপে আত্মহত্যা, দাবি পরিবারের
সাঁইসাঁই করে যাচ্ছিল লরি, ভিতরেই ছিল 'রহস্য', পুলিশ প্লাস্টিক তুলতেই চোখ কপালে উঠল
অগাধ ভক্তি! প্রেমানন্দ মহারাজকে নিজের কিডনি দিয়ে দিতে চাইলেন রাজ কুন্দ্রা, তারপর...
তাঁর সংযোজন, “বুলা চৌধুরী পুলিশকে জানিয়েছিলেন দেড়শোর উপর পদক চুরি গিয়েছিল। আমরা সেখানে ২৯৫টি পদক উদ্ধার করেছি।” তবে এখনও যে সব মেডেল পাওয়া যায়নি বলেই জানিয়েছেন প্রাক্তন সাঁতারু। এদিন তিনি বলেন, “শ্রীলঙ্কায় ছ’টি পদক পেয়েছিলাম। কিন্তু এখনও পর্যন্ত একটা উদ্ধার হয়েছে।”
এত পদক পাওয়া গেলেও চর্চিত পদ্মশ্রী, তার কি হল? চোরের থেকে কি সেটা উদ্ধার করতে পেরেছে পুলিশ? প্রাক্তন সাঁতারু জানিয়েছেন, “পদ্মশ্রী স্মারকের দু’টি প্রতিলিপি দেওয়া হয়। একটি রাষ্ট্রপতি পরিয়ে দেন। সেটা আকারে বেশ বড় হয়। ওটা আমার কলকাতার বাড়িতেই ছিল। আরেকটি এখানে ছিল। তবে সেটি এখনও পাওয়া যায়নি। এছাড়াও বহু আন্তর্জাতিক পদক এখনও উদ্ধার করা যায়নি। আমি মুখ্যসচিবকে জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব ভেবেছিলাম। তার আগেই পুলিশের টিম আমার পদক উদ্ধার করেছে।” তা হলে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলের মতোই কোনও এক অতলে চলে গেল প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর পদ্মশ্রী? উত্তর সময় দেবে।


Post A Comment:
0 comments so far,add yours