আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৬ এর প্রস্তুতি শুরু হয়ে গেল গঙ্গাসাগরে, ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকেরা।

 একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভেঙে তছনছ হয়ে গিয়েছে সাগরপাড়, কপিল মুনির আশ্রম এর দিকে একটু একটু করে এগিয়ে আসছে সমুদ্র 2026 এর গঙ্গাসাগর মেলা নিয়ে চিন্তিত জেলা প্রশাসন আজ কাকদ্বীপ মহকুমাশাসকের দপ্তরে জেলাশাসক সুমিত গুপ্তার উপস্থিতিতে প্রথম বৈঠক থেকে শুরু হয়ে গেল আগামী জানুয়ারি মাসের সাগরমেলার প্রথম প্রস্তুতি বৈঠক। আজকের বৈঠকের আগে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, অতিরিক্ত জেলাশাসক অনীশ দাশগুপ্ত, সেচ দপ্তরের আধিকারিক ও সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাগরের বিডিও সাগরতটের ভাঙন এলাকা ঘুরে দেখেন। 

গত কয়েক বছরে লাগাতার ভাঙনে জেরবার প্রশাসনও। এদিন ভাঙন এলাকা ঘুরে দেখে একটি রিপোর্ট তৈরী করবে জেলা প্রশাসন। সেই রিপোর্টের ভিত্তিতে মেলার আগে ভাঙন রোধ ও পরিকাঠামো গড়ে তোলার প্রস্তুতি নেবে জেলা প্রশাসন। আজকের বৈঠকে মেলার আয়োজনের সঙ্গে যুক্ত সব বিভাগের আধিকারিকরা উপস্থিত রয়েছেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours