মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ব্লকে ব্লকে অনুষ্ঠিত হচ্ছে খেলা হবে দিবস।
দক্ষিণ ২৪ পরগনার সাগরে সাগর ব্লক প্রশাসন এবং সাগর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় হরিণবাড়ি এলাকায় সাগর স্পোর্টস কমপ্লেক্সে খেলা হবে দিবস উদযাপিত হচ্ছে। খেলা হবে দিবস উপলক্ষে সর্বমোট চার দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ফুটবলে কিক করে খেলা হবে দিবসের উদযাপন করেন সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
সাগরের এই খেলা হবে দিবস উদযাপন অনুষ্ঠানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর পাশাপাশি উপস্থিত রয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক হরসীমরন সিং। সাগরের বিডিও কানাইয়া কুমার রাও সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ-সভাপতি স্বপন কুমার প্রধান সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহিতোষ দাস জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।


Post A Comment:
0 comments so far,add yours