আজ কাকদ্বীপ মহকুমাশাসকের দপ্তরে জেলাশাসক সুমিত গুপ্তার উপস্থিতিতে শুরু হয়ে গেল আগামী জানুয়ারি মাসের সাগরমেলার প্রথম প্রস্তুতি বৈঠক।
২০২৬ গঙ্গাসাগর মেলার প্রথম প্রস্তুতি বৈঠকে উপস্থিত রয়েছেন জেলাশাসক সুমিত গুপ্তা ও পাশাপাশি সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি, সুন্দরবন পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও অন্যান্য প্রশাসনিক আধিকারিক গণ। আজকের বৈঠকে সেচ, দমকল, জনস্বাস্থ্য কারিগরি, সিভিল ডিফেন্স সহ মেলার আয়োজনের সঙ্গে যুক্ত সব বিভাগের আধিকারিকরা উপস্থিত রয়েছেন।
বৈঠকে গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সামনে সাগর পাড়ের ভাঙন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মূলত গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমের সামনে সাগরপাড়ের ভাঙ্গন বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে ২০২৬ এর গঙ্গাসাগর মেলা পরিচালনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। ভাঙন পরিস্থিতির মধ্যেই গতবারের মতন ২০২৬ এর গঙ্গাসাগর মেলাতে পূর্ন্যার্থীদের স্নান ঘাট থেকে শুরু করে যাত্রী নিবাস তৈরির বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এই বৈঠকে আলোচনা করা হয়।


Post A Comment:
0 comments so far,add yours