আজ বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষে আজ দক্ষিণ ২৪ পরগনার রায়চকের তাজ গঙ্গা কুটিরের রয়্যাল প্যাভিলিয়নে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য পর্যটন দপ্তর।
সুন্দরবনের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ, ব্লু কার্বন অর্থনীতির গুরুত্ব এবং পরিবেশ বান্ধব পর্যটনের মাধ্যমে পরিবেশ রক্ষা ও স্থানীয় মানুষের ক্ষমতায়নের বার্তা তুলে ধরা হয় অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পর্যটন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানা।


Post A Comment:
0 comments so far,add yours