ভোটার তালিকায় বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআরের তৃতীয় দফা ঘোষণা করা হল। যে রাজ্যগুলিতে ইতিমধ্যেই এসআইআর হয়ে গিয়েছে, সেই রাজ্যগুলিকে বাদ দিয়ে দেশের বাকি রাজ্যগুলিতে এসআইআর হবে। আপাতত হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর ও লাদাখে এসআইআর হবে না।


ফের শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা কমিশনের
এসআইআরের তৃতীয় দফা ঘোষণা হল।

বড় ঘোষণা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় পরিমার্জন (Special Intensive Revision) বা এসআইআর (SIR)-র তৃতীয় দফা ঘোষণা করা হল। যে রাজ্যগুলিতে ইতিমধ্যেই এসআইআর হয়ে গিয়েছে, সেই রাজ্যগুলিকে বাদ দিয়ে দেশের বাকি রাজ্যগুলিতে এসআইআর হবে। তবে হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর ও লাদাখকে বাদ রাখা হয়েছে।


আজ, বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয় যে ১৬টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হচ্ছে। ১ জুলাই থেকে এসআইআর শুরু হবে, চলবে ডিসেম্বর অবধি। আপাতত হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর ও লাদাখে এসআইআর হবে না। ইতিমধ্যেই দেশজুড়ে জনগণনা বা জনসুমারি চলছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এসআইআরের তৃতীয় ধাপ শুরু করা হচ্ছে, যাতে এসআইআরের প্রক্রিয়া পরিচালনের জন্য ফিল্ড স্তরে কর্মী থাকে।



জানা গিয়েছে, তৃতীয় দফার এসআইআরে ৩.৯৪ লক্ষ বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবেন। মোট ৩৬.৭৩ কোটি ভোটার এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন। তাদের তথ্য যাচাই করা হবে।

দিল্লিতে আগামী ৭ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। নির্বাচন কমিশন জানিয়েছে, দিল্লিতেও এসআইআর হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এখন হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, লাদাখে এসআইআর না হলেও, পরে আলাদাভাবে এসআইআর ঘোষণা করা হবে। জনসুমারির দ্বিতীয় ধাপ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এবং দুর্গম পার্বত্য এলাকা হওয়ায়, সেখানের আবহাওয়ার উপরে নির্ভর করেই এসআইআর ঘোষণা করা হবে।

এ দিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, “আমি ভোটারদের কাছে অনুরোধ করছি সকলে যেন এসআইআরের তৃতীয় ধাপে অংশগ্রহণ করেন এবং তাদের এনুমারেশন ফর্ম পূর করে জমা দেন। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের নাম তোলা হবে।”

প্রসঙ্গত, বিহারে প্রথম দফায় এসআইআর হয়েছিল। ২০২৫ সালের জুন মাস থেকে শুরু করে সেপ্টেম্বর অবধি এসআইআর প্রক্রিয়া হয়েছিল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পর জানা যায়, প্রায় ৪৭ লক্ষের নাম বাদ গিয়েছে।

দ্বিতীয় দফায় এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, কেরল সহ নয়টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে। সবথেকে বেশি ভোটারের নাম বাদ গিয়েছিল উত্তর প্রদেশ থেকে, প্রায় ২.০৪ কোটির বেশি ভোটারের নাম বাদ যায়। পশ্চিমবঙ্গে ৯০ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ গিয়েছে এসআইআরে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours