মাসদেড়েক আগেই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন লীনা। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে যাতে কোনও 'প্রভাব' খাটানোর অভিযোগ না উঠে, সেজন্য সেইসময় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন লীনা। তবে পরে আর ইস্তফা দেননি। এবার সরকার বদল হতে সেটাই করলেন।

সরকার বদল হতেই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ইস্তফা, কী বললেন লীনা?
লীনা গঙ্গোপাধ্যায়

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে বিতর্কে টলিউডের একাংশ নিশানা করেছিলেন তাঁকে। সেইসময়ই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তৃণমূলের আমলে একাধিক ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। আর রাজ্যে পালাবদলের পরই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন লীনা গঙ্গোপাধ্যায়। মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন তিনি।

লীনা গঙ্গোপাধ্যায় একাধারে চিত্রনাট্যকার ও লেখক। তাঁর প্রযোজনা সংস্থাও রয়েছে। তিনি তৃণমূল ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। গত প্রায় ৯ বছর ধরে তিন দফায় তিনি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন রয়েছেন। এ বছরের জুলাইয়ে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, রাজ্যে পালাবদলের পর ইস্তফা দিলেন লীনা। ওয়াকিবহাল মহল বলছে, নতুন সরকারে নারী ও শিশুবিকাশ মন্ত্রী হয়েছেন অগ্নিমিত্রা পাল। তারপরই লীনার পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।


20 
তবে মাসদেড়েক আগেই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন লীনা। গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে সিরিয়ালের শুটিংয়ে গিয়ে সমুদ্রের জলে ডুবে প্রাণ হারান অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার সিরিয়াল ছিল। রাহুলের মৃত্যুর পর লীনা দাবি করেছিলেন, জলে নেমে শুটিংয়ের দৃশ্য ছিল না। রাহুল নিজেই নেমেছিলেন সমুদ্রে। পরে জানা যায়, শুটিং করার সময়ই জলে তলিয়ে যান রাহুল।

লীনা-সহ প্রযোজনা সংস্থার কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। টলিউডের একাংশ লীনার বিরুদ্ধে সরব হন। রাহুলের মৃত্যুর তদন্তে যাতে কোনও ‘প্রভাব’ খাটানোর অভিযোগ না উঠে, সেজন্য সেইসময় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন লীনা। তবে পরে আর ইস্তফা দেননি। এবার সরকার বদল হতে সেটাই করলেন।

ইস্তফা নিয়ে কী বললেন লীনা?

রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন হিসেবে মেয়াদ তিন বছরের। ৩ বছর করে ৩ দফায় চেয়ারপার্সন করা হয় লীনাকে। জুলাইয়ে মেয়াদ শেষ হওয়ার আগে এখন ইস্তফা দেওয়ার কারণ নিয়ে টিভি৯ বাংলাকে লীনা জানালেন, “আমি কয়েকদিন আগেই ইস্তফাপত্র পাঠিয়েছি। গৃহীত হওয়ার পর যে বার্তা আসে, তা এখনও আসেনি। তাই এখনও কাজ চালিয়ে যাচ্ছি। আজকে উপস্থিত থাকব দফতরে।” লীনা জানালেন, তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল জুলাইয়ে। তবে জুন মাসে তিনি শহরের বাইরে যাবেন। তাই জুন মাস থেকেই পারতেন না এই দায়িত্ব সামলাতে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours