কলকাতা হাইকোর্টে দুটি মামলার শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। রীতঙ্কর দাস একটি মামলা দায়ের করেন। হগ মার্কেটে জেসিবি দিয়ে মুর্তি ভাঙার মতো অভিযোগ নিয়ে মামলা করেন। অন্যদিকে, আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় ভোটের পর আক্রমণ নিয়ে মামলা করেন। দুটি মামলা এক সঙ্গে শোনা হয় বৃহস্পতিবার।

সওয়াল করেছেন মমতা, ভোট পরবর্তী হিংসা মামলায় বড় রায় কলকাতা হাইকোর্টের
তৃণমূলের মামলায় রায় দিল আদালত


বৃহস্পতিবার সকালে বেনজির ছবি দেখেছে বাংলা। হাতে কাগজ নিয়ে এজলাসে সওয়াল করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছবি দেখিয়ে হিংসার অভিযোগে সরব হন তিনি। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সামনে হাত জড় করে আর্জি জানান, যাতে রাজ্যের মানুষকে নিরাপত্তা দেওয়া হয়। সেই মামলায় রায় দিল হাইকোর্ট।


কী মামলা ছিল হাইকোর্টে?
কলকাতা হাইকোর্টে দুটি মামলার শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। আইনজীবী রীতঙ্কর দাস একটি মামলা দায়ের করেন। হগ মার্কেটে জেসিবি দিয়ে মুর্তি ভাঙার মতো অভিযোগ নিয়ে মামলা করেন। অন্যদিকে, আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় ভোটের পর আক্রমণ নিয়ে মামলা করেন। দুটি মামলা এদিন একসঙ্গে শোনা হয় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চে।


কী রায় দিল আদালত?
ডিভিশন বেঞ্চের নির্দেশ, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করবে। ভোট পরবর্তী হিংসার শিকার কোনও ব্যক্তির দোকান বা বাড়ি ক্ষতিগ্রস্ত হলে, দল না দেখে সেগুলি ফিরিয়ে দিতে হবে। আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্য পুলিশ এই বিষয়ে হলফনামা দেবে বলেও উল্লেখ করা হয়েছে আদালতের রায়ে।

জয় হল! মনে করছে তৃণমূল
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, তৃণমূলের অভিযোগের সঙ্গে একমত হাইকোর্ট। তিনি বলেন, “মমতা নিজে সওয়াল করেছেন। হাইকোর্টও তাঁর সঙ্গে একমত। যেভাবে তৃণমূলকর্মীদের বের করে দেওয়া হচ্ছে, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, লুঠ করা হচ্ছে, সেগুলো কড়া হাতে পুলিশকে মোকাবিলা করতে হবে।” কুণালের কথায়, আদালতে সওয়াল করে মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours