ঝাড়ু হাতে সমুদ্র সৈকতে মন্ত্রীরা: গঙ্গাসাগরে চলল মেগা সাফাই অভিযান
আমাদের অঙ্গীকার, শুদ্ধিকরণ বারবার"—এই স্লোগানকে সামনে রেখেই শেষ হলো ২০২৬-এর গঙ্গাসাগর মেলা। তবে মেলা শেষ হলেও দায়িত্ব শেষ হয়নি প্রশাসনের। রেকর্ড ভাঙা ভিড় সামলানোর পর এবার সাগরতটকে প্লাস্টিক ও আবর্জনা মুক্ত করতে খোদ ঝাড়ু হাতে মাঠে নামলেন রাজ্যের ছয় হেভিওয়েট মন্ত্রী। এ বছর গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছিল প্রায় ১ কোটি ৩০ লক্ষ। মেলা শেষে সমুদ্র সৈকতে জমা হওয়া বিপুল পরিমাণ প্লাস্টিক এবং বর্জ্য পরিষ্কার করতে উদ্যোগী হয় রাজ্য সরকার।
শুক্রবার সকালে গঙ্গাসাগরের ১ নম্বর বিচে ঝাড়ু হাতে সাফাই অভিযানে নেতৃত্ব দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর সঙ্গে এই মেগা ক্লিন-আপ ড্রাইভে শামিল হয়েছিলেন মন্ত্রী সুজিত বসু, পুলক রায়, স্নেহাশিস চক্রবর্তী, বঙ্কিমচন্দ্র হাজরা এবং বেচারাম মান্না। মন্ত্রীদের পাশাপাশি জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও কয়েক’শ স্বেচ্ছাসেবক এই অভিযানে অংশ নেন। মূলত পরিবেশ সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই মন্ত্রীদের এই ঝাড়ু হাতে সাফাই অভিযান। প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা।


Post A Comment:
0 comments so far,add yours