কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যাঁরা দাগি, যাঁরা দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পেয়েছেন তাঁদের বেতন দ্রুত সুদ সমেত ফেরত দিতে হবে। এই নির্দেশ বলবৎ থাকে সুপ্রিম কোর্টেও। কিন্তু তারপরেও জেলাশাসকদের মাধ্যমে টাকা ফেরতের যে প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল তা শুরু হয়নি।
দাগিদের থেকে টাকা ফেরত কবে? দ্রুত রাজ্যের কাছ থেকে জবাব চাইছে সুপ্রিম কোর্ট
সুুপ্রিম কোর্ট (ফাইল ছবি)
এসএসসি মামলায় ফের সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন। দাগিদের থেকে টারা ফেরত নেওয়া নিয়ে প্রশ্ন। টাকা ফেরতের প্রক্রিয়া কত দূর এগিয়েছে? প্রশ্ন সুপ্রিম কোর্টের। রাজ্য যদিও বলছে টাকা ফেরতের প্রক্রিয়া শুরুই হয়নি। সূত্রের খবর, শুনানিতে রাজ্যের আইনজীবীর উপর ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত। কখন কীভাবে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হবে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতের তরফে।
এদিকে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যাঁরা দাগি, যাঁরা দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পেয়েছেন তাঁদের বেতন দ্রুত সুদ সমেত ফেরত দিতে হবে। এই নির্দেশ বলবৎ থাকে সুপ্রিম কোর্টেও। কিন্তু তারপরেও জেলাশাসকদের মাধ্যমে টাকা ফেরতের যে প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল তা শুরু হয়নি। এবার এই ইস্যুতেই সুপ্রিম কোর্টে ভৎর্সনার মুখে পড়ল রাজ্য সরকার। রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় কেন টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি তার ব্যাখ্যা দিতে হবে।


Post A Comment:
0 comments so far,add yours