প্রশাসনের কাছে প্রধান শিক্ষকের কাতর আর্জি, স্কুলের পঠন-পাঠনের পরিবেশ আবার আগের অবস্থায় ফিরে আসুক। জল নিকাশির যে নালা, তা তৎকালীন তৃণমূল সরকারের আমলে চুরি হয়েছিল। নতুনভাবে সংস্কার করা হয়নি। এই নালা সংস্কারের অনুরোধ, যাতে স্কুলে জল জমা থেকে রেহাই পান ছাত্র-ছাত্রীরা।

নিকাশি নালা চুরি করে বিক্রি করে দিয়েছেন প্রাক্তন কাউন্সিলর! সেই দুর্নীতির ফল এখন রোজ ভুগতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের
বেহাল দশা স্কুলের।


এ তো রক্ষকই ভক্ষক! যে শিক্ষকের কাঁধে পড়ুয়াদের জীবনের আদর্শের পাঠ দেওয়ার কথা, সেই শিক্ষকই কি না চুরি করছেন! স্কুলের জল নিকাশির প্রধান নালা চুরি করে বিক্রি করেছেন প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া সদর তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্র! এমনটাই অভিযোগ লিলুয়া ভারতীয় হাইস্কুলের প্রধান শিক্ষকের।


প্রতিবাদ করায় সেই সময় জুটে ছিল হুমকি। আজ ভয় কেটেছে, জল জমায় চরম অব্যবস্থার সম্মুখীন স্কুল। প্রশাসনের কাছে প্রধান শিক্ষকের কাতর আর্জি, স্কুলের পঠন-পাঠনের পরিবেশ আবার আগের অবস্থায় ফিরে আসুক। জল নিকাশির যে নালা, তা তৎকালীন তৃণমূল সরকারের আমলে চুরি হয়েছিল। নতুনভাবে সংস্কার করা হয়নি। এই নালা সংস্কারের অনুরোধ, যাতে স্কুলে জল জমা থেকে রেহাই পান ছাত্র-ছাত্রীরা।

দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে উৎসব, চুটিয়ে আনন্দ করছেন কাকলি-শতাব্দী-রচনা
প্রধান শিক্ষকের দাবি, একসময় ছাত্র-ছাত্রীদের উপস্থিতির সংখ্যা ছিল চোখে পড়ার মতো ছিল লিলুয়ার ভারতীয় হাই স্কুলে। দীর্ঘদিন ধরে স্কুলের বেহাল অবস্থায় পড়ে রয়েছে। একদিকে যেমন ছাত্র-ছাত্রী সংখ্যা কমেছে, অন্যদিকে স্কুলের ভবন ভেঙে যাওয়ায় বেহাল দশা।


বর্তমানে স্কুল চত্বরে বর্ষার জল জমে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে বালির বিধায়ক সঞ্জয় সিং জানিয়েছেন যে কোনও রকম দুর্নীতির সঙ্গে আপোস না করে, স্কুলের নিকাশি নালা পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। স্কুলে পঠন-পাঠনের যাবতীয় পরিকাঠামো আগের অবস্থায় নিয়ে আসা হবে। তার জন্য তিনি সব রকম ভাবে স্কুলের পাশে রয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours