এই মামলায় মোট ৫ জন অভিযুক্ত থাকলেও একজনের মৃত্যুও হয়েছে ইতিমধ্যেই। গ্রেফতার ৪। তাঁদের মধ্যে দুজনের নামে এদিন চার্জশিট দেওয়া হল। অন্যদিকে শওকতের নামে চার্জশিট দেওয়া না হলেও গোটা ঘটনায় তাঁর কী ভূমিকা ছিল তা উল্লেখ করা হয়েছে চার্জশিটে।

ভাঙড় বিস্ফোরণে মামলায় ৮৭ দিনের মাথায় ৬৫ পাতার চার্জশিট! শওকতকেই আগেই আদালতে নিয়ে এল NIA
তদন্তে এনআইএ

ভাঙড় বিস্ফোরণে মামলায় চার্জশিট জমা করল NIA। মামলার তদন্ত ভার হাতে নেওয়ার ৮৭ দিনের মাথায় ৬৫ পাতার চার্জশিট জমা দেওয়া হয় আদালতে। আহিদুল ইসলাম মোল্লা এবং রহমত আলি মোল্লার বিরুদ্ধে চার্জশিট। এক্সপ্লোসিভ অ‍্যাক্ট রয়েছে চার্জশিটে। এখনও পর্যন্ত শওকত মোল্লা-সহ এই মামলায় মোট চারজন গ্রেফতার হয়েছে। 


কলকাতার নগর দায়রা আদালতে যে বিশেষ এনআইএ আদালত রয়েছে সেখানেই এদিন ৬৫ পাতার চার্জশিট জমা দিল এনআইএ। এই মামলায় মোট ৫ জন অভিযুক্ত থাকলেও একজনের মৃত্যুও হয়েছে ইতিমধ্যেই। গ্রেফতার ৪। তাঁদের মধ্যে দুজনের নামে এদিন চার্জশিট দেওয়া হল। অন্যদিকে শওকতের নামে চার্জশিট দেওয়া না হলেও গোটা ঘটনায় তাঁর কী ভূমিকা ছিল তা উল্লেখ করা হয়েছে চার্জশিটে, সূত্রের খবর এমনটাই।



এনআইএ সূত্রে খবর, নির্বাচনের আগে যে বোমা বাঁধা কাজ চলছিল তা শওকত মোল্লার নির্দেশেই হচ্ছিল। মানুষকে ভয় দেখানোর জন্য করা হচ্ছিল তোড়জোড়। কোনওভাবেই যাতে তাদের নাম সামনে না আসে সে কারণে পরিকল্পনা করে এই বোমা বাঁধার কাজ চালানো হচ্ছিল বলে এনআইএ-র চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে জানা যাচ্ছে। 


এদিকে আগামী ১৯ তারিখ শওকতকে আদালতে তোলার কথা থাকলেও এদিন আগেভাগেই তাঁকে আদালতে আনা হয়। বিচারবিভাগীয় হেফাজতের আবেদনও করা হয়। প্রেসিডেন্সি জেলে পাঠানোর আবেদন করেন NIA-র আইনজীবী। পাল্টা আদালতে শওকতের আইনজীবী বলেন, এবার ওনারা জেলটাও বলে দেবেন। পাল্টা NIA আইনজীবী বলেন, প্রেসিডেন্সিটা আমরা ওনার সুরক্ষার জন‍্য বললাম। আমরা বিচারবিভাগীয় হেফাজতের আবেদন জানাচ্ছি। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours