ক্ষিতি কন্যা কস্তুরীর বিজেপিতে যোগদান নিয়ে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, "বসুন্ধরা গোস্বামী দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে রয়েছেন। কাজ করছেন। গণতন্ত্রে কে কোথায় যোগদান করবেন, তাঁদের বিষয়। কেউ যদি মনে করেন, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে থাকবেন, তাই কস্তুরী বিজেপিতে যোগ দিয়েছেন।"
বাম নেতা ক্ষিতির এক কন্যা তৃণমূলে, আর এক কন্যা এবার বিজেপিতে
বিজেপিতে যোগ দিলেন প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর কন্য়া কস্তুরী গোস্বামী
প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর এক কন্যা বছর পাঁচেক আগে তৃণমূলে যোগ দিয়েছেন। এবার ক্ষিতি গোস্বামীর আর এক কন্যা যোগ দিলেন গেরুয়া শিবিরে। মঙ্গলবার সল্টলেকে বিজেপির দফতরে বিজেপির পতাকা হাতে তুলে নেন ক্ষিতি-কন্যা কস্তুরী গোস্বামী। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন কস্তুরী। শুধু কস্তুরী একা নন, এদিন বিজেপিতে যোগ দেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। অবসরপ্রাপ্ত সিআরপিএফ কর্তা বিপ্লব বিশ্বাসও এদিন বিজেপির পতাকা হাতে তুলে নেন।
২০১৯ সালে প্রয়াত হন আরএসপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী। এরপর তাঁর এক মেয়ে বসুন্ধরা গোস্বামীকে তৃণমূলের প্রশংসা করতে শোনা যায়। তাঁর ঘাসফুল শিবিরে যোগদানের জল্পনা ছড়ায়। শেষ পর্যন্ত সেই জল্পনা সত্যি করে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বসুন্ধরা। ২০২১ সালের শেষে কলকাতা পৌরনিগমের নির্বাচনে ৯৬ নম্বর ওয়ার্ডে তাঁকে প্রার্থী করে শাসকদল। জয়ীও হন বসুন্ধরা।
বাবরি মসজিদের জন্য কোথা থেকে টাকা পেয়েছেন হুমায়ুন? বিস্ফোরক শুভেন্দু
এবার প্রয়াত বাম নেতার আর এক কন্যা কস্তুরী বিজেপিতে যোগ দিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির তাঁকে প্রার্থী করবে কি না, তা নিয়ে জল্পনা চলছে। একইসঙ্গে প্রশ্ন উঠছে, একজন বাম নেতার দুই কন্যার অন্য দুই রাজনৈতিক শিবিরে যাওয়া নিয়েও। আরএসপি তথা বামেরা কেন একজন প্রয়াত বাম নেতার দুই কন্যাকে তাঁদের সঙ্গে রাখতে পারলেন না, সেই প্রশ্ন উঠছে।
ক্ষিতি কন্যা কস্তুরীর বিজেপিতে যোগদান নিয়ে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “বসুন্ধরা গোস্বামী দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে রয়েছেন। কাজ করছেন। গণতন্ত্রে কে কোথায় যোগদান করবেন, তাঁদের বিষয়। কেউ যদি মনে করেন, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে থাকবেন, তাই কস্তুরী বিজেপিতে যোগ দিয়েছেন।”
কস্তুরীর বিজেপিতে যোগদান নিয়ে তাঁর দিদি বসুন্ধরা বলেন, “এই নিয়ে আমার কিছু বলার নেই। হয়ত কোনও রাজনৈতিক লক্ষ্য ছিল, সেটা পূরণ করার জন্য যোগদান করেছে। এটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। আমি কী বলব? আমার সঙ্গে খুব একটা সদ্ভাব নেই। তাই, আলোচনার কোনও প্রশ্নই নেই। আমার মা-ও জানতেন না।”


Post A Comment:
0 comments so far,add yours