হুমায়ুন কবীর বলেন, "মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর মিলিয়ে ৪৯টা আসন রয়েছে। আমায় ১৪টা আসন ছাড়তে চাইছ। কিন্তু, এই ৪৯টা আসনের মধ্যে ৩৫টা আসনে জিতব।" রেজিনগরের বাসিন্দাদের বার্তা দিয়ে তিনি বলেন, "রেজিনগরে আমার দলের যেই দাঁড়াক, ৭৮ হাজার লিড হওয়া চাই।"

সিপিএম, মিম, আইএসএফের সঙ্গে জোট নিয়ে বার্তা দিয়েছেন তিনি। কিন্তু, তাঁর দলের সঙ্গে কি মুর্শিদাবাদে আসন রফা করতে চাইছে তৃণমূল কংগ্রেস? বিস্ফোরক দাবি করলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। রবিবার তিনি দাবি করেন, মুর্শিদাবাদে ১৪টি আসন তাঁর দলকে ছাড়তে চেয়ে যোগাযোগ করেছে রাজ্যের শাসকদল। তবে তাঁর হুঁশিয়ারি, মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করবেন তিনি।

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে মুর্শিদাবাদের ভরতপুর থেকে জয়ী হন হুমায়ুন। কিন্তু, তৃণমূলের সঙ্গে গত কয়েকমাসে তাঁর দূরত্ব বাড়ছিল। শেষপর্যন্ত তৃণমূল তাঁকে সাসপেন্ড করে। তারপরই নতুন দল গঠন করেন হুমায়ুন। আর নতুন দল গঠনের পর থেকে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিচ্ছেন তিনি।


এই পরিস্থিতিতে এদিন রেজিনগরে একটি অনুষ্ঠানে তিনি বলেন, “আমাকে এবার ভরতপুরেই তৃণমূল টিকিট দেবে কি না, সেই আলোচনা চলছিল। দু’দুটো ব্লক সভাপতি, জেলা সভাপতিকে আমার বিরুদ্ধে লাগিয়ে রেখেছিল তৃণমূল। আর এখন কেমন লাগছে। এখন বলছে, মুর্শিদাবাদের ২২টা আসনের মধ্যে ১৪টা তুমি নিয়ে নাও। আর ৮টা আমরা নিই। আমাদের সঙ্গেই থাকো। লজ্জা করে না। আজকে ১৪টা সিট ছাড়তে চাইছ। ২২টা আসনেই শূন্য করব। ২২টা আসনই ছিনিয়ে নেব। তারপর বিধানসভায় গিয়ে হিসাব-নিকাশ বুঝব। মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর মিলিয়ে ৪৯টা আসন রয়েছে। আমায় ১৪টা আসন ছাড়তে চাইছ। কিন্তু, এই ৪৯টা আসনের মধ্যে ৩৫টা আসনে জিতব।” রেজিনগরের বাসিন্দাদের বার্তা দিয়ে তিনি বলেন, “রেজিনগরে আমার দলের যেই দাঁড়াক, ৭৮ হাজার লিড হওয়া চাই।”

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours