প্রতিবেশীর বেআইনি নির্মাণের প্রতিবাদ জানাতে উত্তর ব্যারাকপুর পুরসভায় চিঠি দিয়েছিলেন মণিরামপুর এলাকার বাসিন্দা তুলসীচরণ অধিকারিক। অভিযোগ, এরপরই রবিবার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন ভট্টাচার্য তুলসীবাবুর বাড়িতে হাজির হন। বৃদ্ধকে তিনি বেধড়ক মারধর করেন বলেও অভিযোগ।
পেটে লাথি মারতেই হার্টফেল! গ্রেফতার কাউন্সিলর, তড়িঘড়ি রবীনকে সাসপেন্ড করল তৃণমূল
ব্যারাকপুরে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল কাউন্সিলরকে। তারপরই তাঁকে সাসপেন্ড করা হল দল থেকে। মনিরামপুরে ৮১ বছরের বৃদ্ধকে খুনের ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর আইনজীবী রবীন ভট্টাচার্যকে তৃণমূল থেকে সাসপেন্ড করার কথা জানালেন বিধায়ক পার্থ ভৌমিক। আগামী ৬ বছরের জন্য সাসপেন্ড করা হল তাঁকে। রবিবার এক ৮১ বছরের বৃদ্ধকে লাথি মারার পর তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে কাউন্সিলর রবীন ভট্টাচার্যের বিরুদ্ধে।
প্রতিবেশীর বেআইনি নির্মাণের প্রতিবাদ জানাতে উত্তর ব্যারাকপুর পুরসভায় চিঠি দিয়েছিলেন মণিরামপুর এলাকার বাসিন্দা তুলসীচরণ অধিকারিক। অভিযোগ, এরপরই রবিবার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন ভট্টাচার্য তুলসীবাবুর বাড়িতে হাজির হন। বৃদ্ধকে তিনি বেধড়ক মারধর করেন বলেও অভিযোগ। এমনকী রবীনবাবু বৃদ্ধের পেটে লাথি মারেন বলেও অভিযোগ উঠেছে।
এদিন সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে পার্থ ভৌমিক বলেন, “অত্যন্ত নিন্দনীয়, মর্মান্তিক ঘটনা। দুটি বাড়ির মধ্যে অশান্তি চলছিল। সেই কারণেই পুরসভায় চিঠি দিয়েছিলেন। পুরসভার নোটিফিকেশন নিয়ে আমাদের কাউন্সিলরের সঙ্গে বাবা ও ছেলের তর্ক চলে। আমি শুনেছি, উনি হার্টফেল করে মারা গিয়েছেন। নিরীহ ও সজ্জন মানুষ ছিলেন।” দল বিষয়টাকে ভালভাবে দেখছে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিন অভিযোগ দায়ের হওয়ার পর কাউন্সিলরকে আটক করে পুলিশ। খুনের ঘটনার কারণ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে ব্যারাকপুর থানার পুলিশ। এরপর তাঁকে গ্রেফতার করা হয়।


Post A Comment:
0 comments so far,add yours