শুনানি পর্ব শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে এখন চলছে নথি পুনর্যাচাইয়ের প্রক্রিয়া। আপলোড করা নথির সঙ্গে সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে। সেই তালিকা দেখতে গিয়েই চোখ কপালে আধিকারিকদের। মৃত ভোটারের নাম রয়েছে তালিকায়।
আস্ত 'ডেথ সার্টিফিকেট' দেওয়ার পরও নাম উঠে গেল ভোটার লিস্টে, চমকে গেল কমিশন
প্রায় তিন মাস ধরে চলেছে এনুমারেশন ফর্ম জমা নেওয়া আর শুনানির পর্ব। সাধারণ মানুষের হয়রানির অভিযোগ সামনে এসেছে। অসুস্থ বা বৃদ্ধ ভোটাররাও ভোটাধিকার হারানোর ভয়ে ছুটেছেন শুনানি কেন্দ্রে। কিন্তু এসআইআর পর্বের শেষের দিকে সামনে আসছে একের পর এক অভিযোগ। এবার তালিকায় উঠল মৃত ভোটারের নাম।
শুনানি পর্ব শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে এখন চলছে নথি পুনর্যাচাইয়ের প্রক্রিয়া। আপলোড করা নথির সঙ্গে সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে। সেই তালিকা দেখতে গিয়েই চোখ কপালে আধিকারিকদের। মৃত ভোটারের নাম রয়েছে তালিকায়। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। তার আগেই ধরা পড়ল এই ভুল।
দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের ঘটনা। মৃত ভোটারকে ক্লিনচিট দেওয়ার অভিযোগ উঠেছে। মন্দিরবাজারের এইআরও (AERO)-র বিরুদ্ধে অভিযোগ। শহিদুল হক গাজী নামে এক ভোটারকে ৩ ফেব্রুয়ারি শুনানিতে ডাকা হয়। বাড়ির লোকজন শহিদুলের ‘ডেথ সার্টিফিকেট’ জমা দিয়ে জানিয়ে যান যে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু হয়েছে। কিন্তু রোল অবজারভারদের সঙ্গে মাইক্রো অবজারভার সুপার চেকিং করে মেলাতে গিয়ে দেখতে পান যে এইআরও (AERO) মৃত ব্যক্তিকেই ভোটার তালিকায় ‘ভোটার’ বলে সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছেন। বিষয়টি নজরে আসতেই নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠানো হচ্ছে বলে কমিশন সূত্রের খবর।


Post A Comment:
0 comments so far,add yours