গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো পঞ্চম শ্রেনীর এক ছাত্রী ।
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক স্কুল ছাত্রী। মৃত ছাত্রীর নাম এনাক্ষী কয়াল। বয়স ১১, ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ | দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা থানার অন্তর্গত উত্তর চন্দনপিঁড়ি এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় এনাক্ষীর বাবা-মা দুজনেই কেরালায় পরিযায়ী শ্রমিক। বাড়িতে এনাক্ষী ও তার দিদি থাকতো। তার জেঠু জেঠিমা তাদেরকে দেখাশোনা করত।এনাক্ষী উত্তর চন্দন পিড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের, পঞ্চম শ্রেণির ছাত্রী। আজ স্কুলে যাওয়ার পর স্কুলের ছাত্রের সঙ্গে একটি সমস্যা তৈরি হয়, তারপর স্কুলের শিক্ষক শিক্ষিকারা ওকে বকাঝকা করে। এরপরে ও ওর দিদিকে গিয়ে বিষয়টি জানায়। দিদি গিয়ে সমস্ত ঝামেলার মিটমাট করে। তারপর এনাক্ষী স্কুল থেকে বাড়ি চলে আসে।
এবং তার দিদি টিউশন পড়তে চলে যায়। টিউশন পড়ে বাড়ি ফিরে দেখে, তার দিদির রুমে একটি বোনের লেখা চিঠি রয়েছে। সেই চিঠি পড়ে তার দিদি বাড়ির ছাদে গেলে দেখতে পায়, বোন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে। এরপর প্রতিবেশীদের খবর দেয়। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে আসে এবং নামখানা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নামখানা থানার পুলিশ। নামখানা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে দ্ধারিক নগর গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা এনাক্ষী কে মৃত বলে ঘোষণা করে। তারপর নামখানা থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালে মর্গে পাঠায়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours