অন্যান্য দিনের মতোই এদিন বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাইস্কুলে চতুর্থ পিরিয়ডের ক্লাস চলছিল। স্কুলের দোতলার একটি হলঘরে ক্লাস এইটের বাংলার ক্লাস নিচ্ছিলেন স্কুলের শিক্ষক গোলক বিহারী বন্দ্যোপাধ্যায়। সেই ক্লাসরুমে আচমকাই অনুমতি না নিয়েই ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। তা নিয়েই যত বিতর্ক।

স্কুল চলাকালীন ক্লাসে ঢুকে ‘দাদাগিরির’ অভিযোগ বিধায়কের বিরুদ্ধে, ‘কার অনুমতি নিয়ে ঢুকলেন?’, প্রশ্ন শিক্ষকের
রাজনৈতিক মহলেও চাপানউতোর


বলা নেই, কওয়া নেই। ক্লাস চালাকালীন সটান ক্লাসে ঢুকে ক্লাসের মেঝে এত নোংরা কেন খোদ শিক্ষকের কাছে জানতে চাইলেন বিধায়ক। অনুমতি না নিয়ে এভাবে ক্লাসে ঢুকে পড়া নিয়ে শিক্ষক প্রতিবাদ জানালে পড়ুয়াদের সামনেই শিক্ষকের সঙ্গে তুমুল বাগবিতন্ডাতেও জড়ালেন বিধায়ক। ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ ওই শিক্ষক। পরে অনুমতিবিহীনভাবে ক্লাসরুমে ঢুকে পড়ার ঘটনার ভুল স্বীকার করেছেন বিধায়ক। ঘটনা বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাইস্কুলের। বিধায়কের এহেন আচরণের তীব্র নিন্দা করেছে তৃণমূল। রাজনৈতিক মহলে চাপানউতোর।  


অন্যান্য দিনের মতোই এদিন বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাইস্কুলে চতুর্থ পিরিয়ডের ক্লাস চলছিল। স্কুলের দোতলার একটি হলঘরে ক্লাস এইটের বাংলার ক্লাস নিচ্ছিলেন স্কুলের শিক্ষক গোলক বিহারী বন্দ্যোপাধ্যায়। সেই ক্লাসরুমে আচমকাই অনুমতি না নিয়েই ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। ঢুকেই ক্লাসরুমের মেঝে এত নোংরা কেন তা শিক্ষকের কাছে জানতে চান। শিক্ষক জানান স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী বা সাফাই কর্মী নেই। পড়ুয়ারাই ক্লাসরুম পরিস্কার রাখে। হাত লাগান শিক্ষকেরাও। এদিনও চতুর্থ পিরিয়ডের পর ক্লাসরুম পরিস্কার করা হবে। 




এরপরই শিক্ষক বিধায়কের কাছে জানতে চান কেন অনুমতি না নিয়ে এভাবে বিধায়ক ক্লাসরুমে প্রবেশ করেছেন? শিক্ষকের এই প্রশ্নে কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন বিধায়ক। ক্লাসরুমে পড়ুয়াদের সামনেই শিক্ষকের সঙ্গে বচসা শুরু করে দেন বিধায়ক। আঙুল তুলে বিধায়ক বলতে থাকেন কেন তাঁকে অনুমতি নিতে হবে? বেশ কিছুক্ষণ বাগবিতন্ডার পর ক্লাসরুম থেকে বেরিয়ে ঝাড়ু হাতে স্কুল চত্বর সাফাই করতে শুরু করেন বিধায়ক। স্কুলের ক্লাসরুমে পড়ুয়াদের সামনে বিধায়ক তাঁর সঙ্গে এহেন আচরণ করায় চূড়ান্ত অপমানিত শিক্ষক গোলোক বিহারী বন্দ্যোপাধ্যায়। অনুমতি না নিয়ে এভাবে ক্লাসরুমে প্রবেশ করার ঘটনায় পরে নিজের ভুল স্বীকারও করে নেন বিধায়ক। শিক্ষাঙ্গনে বিধায়কের এহেন আচরণের কড়া নিন্দা করেছেন তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদও
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours