রাজ্য বাজেটে একের পর এক বড় ঘোষণা। বিরোধীরা ভাতা নিয়ে যতই কটাক্ষ করে থাকুক, সেই ভাতার অঙ্কই বাড়াল রাজ্য সরকার। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার নয়, মহার্ঘ ভাতা বা ডিএ নিয়েও বড় ঘোষণা করেছেন চন্দ্রিমা। এদিন সকালেই সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলেছেন। তারপরই এই ঘোষণা রাজ্য সরকারের।


ভোটের মুখে বড় ঘোষণা! বাড়ল লক্ষ্মীর ভান্ডারের টাকা


 বিধানসভা ভোটের আগে শেষবার বাজেট পেশ করছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল তুঙ্গে। বৃহস্পতিবার প্রত্যাশামতোই বাজেটের শুরুতেই বড় ঘোষণা করে দিলেন চন্দ্রিমা। বাড়ানো হল লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ।


প্রথমে ৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হত। পরে সেই টাকার অঙ্ক বাড়িয়ে ১০০০ টাকা করা হয়। আর এবার সেই পরিমাণ আরও ৫০০ টাকা করে বাড়ানো হল। অর্থাৎ ১৫০০ টাকা করে পাবেন মহিলারা।


মাধ্যমিক পরীক্ষার মাঝেই স্কুলে ধুন্ধুমার কাণ্ড, মার খেয়ে এসআই ভর্তি হাসপাতালে!
২০২৬-এর ফেব্রুয়ারি অর্থাৎ চলতি মাস থেকেই লক্ষ্মীর ভান্ডারের অঙ্ক বাড়ছে। জেনারেল ক‍্যাটাগরির মহিলারা এখন পান ১০০০ টাকা করে। সেটা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা। এসসি বা তফশিলি জাতি, এসটি অর্থাৎ তফশিলি উপজাতির মহিলারা পান ১২০০ টাকা করে। এবার সেটা বেড়ে হল ১৭০০ টাকা করে।

ভাতা নিয়ে বিরোধীরা রাজ্য সরকারকে বারবার কটাক্ষ করলেও বাজেটে সেই ভাতার উপরেই জোর দিল রাজ্য সরকার। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণাকে তৃণমূল কার্যত মাস্টারস্ট্রোক বলে মনে করেন। তাই এবার ২৬-এর ভোটের আগে সেই অঙ্ক বাড়ানো হবে বলে জল্পনা ছিল। সেটাই এবার সত্যি হল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours