সূত্রের খবর, ৮৫০৫ জনের তালিকা থাকলেও ৬ হাজার জনেরই বিস্তারিত তথ্য পাঠিয়েছে রাজ্য, তার মধ্যে রয়েছে আবার গ্রুপ বি আর গ্রুপ সি। কমিশন স্পষ্ট জানিয়েছে কোর্টের অর্ডার অনুযায়ী এরা ইআরও (ERO)-কে সাহায্য করবে। ডিএম দের কাছে জানতে চাওয়া হয়েছে কে কোথায় রিপোর্ট করেছেন।

 শুনানি শেষ হয়ে গেল, তবু বিতর্ক মিটল না। রাজ্যের পাঠানো অফিসারদের তালিকা নিয়ে ফের চিঠি নির্বাচন কমিশনের। গ্রুপ বি মাইক্রোঅবজার্ভারদের তালিকা নিয়ে এবার রাজ্যের কাছে তথ্য চাইল সিইও দফতর। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তড়িঘড়ি ৮৫০৫ জনের তালিকা পাঠানো হয়েছিল রাজ্য সরকারের তরফে। কিন্তু সেই সব কর্মীর বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি বলে দাবি কমিশনের। সুপ্রিম কোর্ট ফের একবার নির্দেশ দেয় রাজ্যকে। তারপরও রাজ্যের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কমিশনের।


অভিযোগ উঠেছে, রাজ্যের পাঠানো তালিকায় থাকা ৩০ শতাংশ গ্রুপ সি কর্মীর বর্ধিত মাইনের নিরিখে গ্রুপ বি বলে উল্লেখ করা হয়েছে। বর্ধিত বেতনের নিরিখে কি এভাবে র‍্যাঙ্ক পরিবর্তন করা যায়? প্রশ্ন কমিশনের।


প্লেনের ভিতরেই পাশে বসা যুবতীর শরীরের বিভিন্ন জায়গা 'স্পর্শ', দেখতে পেয়েই বিমান সেবিকারা যা করলেন..., মাঝ আকাশেই ভয়ঙ্কর ঘটনা
 মায়ের চক্ষুদান করে জেলে যেতে সমাজকর্মী, বিতর্কের মধ্যেই কৃষ্ণনগরের এসপি বদল
আরও জানা গিয়েছে যে রাজ্যের পাঠানো তালিকায় ৪৪০ জন ইতিমধ্যেই এইআরও হিসেবে কাজ করছে। যিনি এইআরও, তাঁকে কীভাবে মাইক্রো অবজারভার করা হবে! এটা কী করে সম্ভব! তারও ব্যাখ্যা রাজ্যের কাছে চাইল সিইও দফতর।

সূত্রের খবর, ৮৫০৫ জনের তালিকা থাকলেও ৬ হাজার জনেরই বিস্তারিত তথ্য পাঠিয়েছে রাজ্য, তার মধ্যে রয়েছে আবার গ্রুপ বি আর গ্রুপ সি। কমিশন স্পষ্ট জানিয়েছে কোর্টের অর্ডার অনুযায়ী এরা ইআরও (ERO)-কে সাহায্য করবে। ডিএম দের কাছে জানতে চাওয়া হয়েছে কে কোথায় রিপোর্ট করেছেন। আদতে জয়েন করলেই আদৌ কাজ শুরু করতে দেওয়া হবে কি না সেই বিষয় স্পষ্ট কিছু জানায়নি কমিশন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours