আবারও রায়দিঘীতে বিজেপিতে ভাঙন, ব্লক সভাপতির হাত ধরে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান!


বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জেলা জুড়ে বিজেপিতে ভাঙন আরও স্পষ্ট হয়ে উঠছে। তারই নতুন উদাহরণ মিলল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভা এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় শতাধিক বিজেপি কর্মী শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাম্প্রতিক ঘোষণাগুলিতে অনুপ্রাণিত হয়েই এই কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানবেন্দ্র হালদারের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তাঁদের দলীয় পতাকা তুলে দেওয়া হয়।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুগান্তকারী ঘোষণা করেন। লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকার বদলে পনেরোশো টাকা এবং বারোশো টাকার বদলে ১৭০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। পাশাপাশি ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবকদের জন্য মাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা শিক্ষক ও সিভিক ভলান্টিয়ারদের ভাতা এক হাজার টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়।
এই সমস্ত উন্নয়নমূলক ঘোষণার প্রভাবেই রায়দিঘীর ময়রার মহলের পূর্ব এলাকার প্রায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
রাজনৈতিক মহলের মতে, এই যোগদান শাসক দল তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবে এবং আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রায়দিঘী এলাকায় তৃণমূলের সংগঠন আরও মজবুত হবে বলে সূত্রের খবর।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours