কোর্টের উদ্দেশে NIA: শীর্ষ আদালতের নির্দেশে কোনও স্থগিতাদেশ নেই। কেস ডায়েরি হস্তান্তরের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। আমরা বারবার আবেদন করছি কেস ডায়েরি হস্তান্তরের জন‍্য। আমরা বলেছি এই আদালতের নির্দেশ আছে, কেস ডায়েরি দেওয়া হোক। পুলিশ যেখানে মার খেয়েছে, পুলিশ আক্রান্ত। সেই মামলার আমরা তদন্ত করছি, তাতে পুলিশ কেস ডায়েরি দিচ্ছে না। হাইকোর্টের কোনও নির্দেশ আনতে পারেনি। হাইকোর্টে যদি মামলা করে থাকে, তাহলে তো একটা নথি বা অর্ডার নিয়ে আসবে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে আমরা তদন্ত করছি।


বেলডাঙা-কাণ্ডে পুলিশকে ভর্ৎসনা কোর্টের, NIA বলল, 'পুলিশ যেখানে নিজে মার খেয়েছে, পুলিশ আক্রান্ত, আমরা তদন্ত করছি, তবুও কেস ডায়রি দিচ্ছে না'
কোর্ট কেস

পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা। সরকারি সম্পত্তি নষ্টের পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদেরও হেনস্থা করার হয়। বেলডাঙার ঘটনার জল ইতিমধ্যেই গড়িয়েছে NIA বিশেষ আদালতে। নিম্ন আদালতে এ দিন ছিল সেই মামলার শুনানি। আজ বিচার ভবনের NIA বিশেষ আদলতের নির্দেশ মোতাবেক দুই তদন্তকারী সংস্থার তদন্তকারী অফিসার হাজিরা দেন।


বিচারক বেলডাঙার আইও: কেস ডায়েরি দিয়েছেন? এই কোর্টের নির্দেশ ছিল তো কেস ডায়েরি হস্তান্তর করার!


আইও: হাইকোর্টে মামলা রয়েছে।


বিচারক: আপনাকে কি নির্দেশ দিয়েছে কেস ডায়েরি দিতে হবে না? কোথাও কি নির্দেশ আছে? সুপ্রিম কোর্টের নির্দেশেও কি কোথাও বলা আছে যে বেলডাঙা থানার আইও ও এসপি এই কেস ডায়েরি হস্তান্তর করবে না?

কোর্টের উদ্দেশে NIA: শীর্ষ আদালতের নির্দেশে কোনও স্থগিতাদেশ নেই। কেস ডায়েরি হস্তান্তরের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। আমরা বারবার আবেদন করছি কেস ডায়েরি হস্তান্তরের জন‍্য। আমরা বলেছি এই আদালতের নির্দেশ আছে, কেস ডায়েরি দেওয়া হোক। পুলিশ যেখানে মার খেয়েছে, পুলিশ আক্রান্ত। সেই মামলার আমরা তদন্ত করছি, তাতে পুলিশ কেস ডায়েরি দিচ্ছে না। হাইকোর্টের কোনও নির্দেশ আনতে পারেনি। হাইকোর্টে যদি মামলা করে থাকে, তাহলে তো একটা নথি বা অর্ডার নিয়ে আসবে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে আমরা তদন্ত করছি। কেস ডায়েরি তো দিতে হবে আমাদের। আমরা তদন্ত কীভাবে এগিয়ে নিয়ে যাবো? অভিযুক্তদের এখনও এক্সজামিন করা গেল না। হেফাজতে নেওয়া গেল না।

রাজ্যের তরফে আইনজীবী দীপঙ্কর কুণ্ডু (চিফ পিপি): এই কোর্টের নির্দেশে বলা আছে আইওকে উপস্থিত থাকতে হবে। এটা শেষ অর্ডার।

বিচারক: আপনি প্রথম অর্ডার দেখুন

সরকারি আইনজীবী: আজ তো এখানে শুনানি হওয়ার কথা। কেস ডায়েরি হস্তান্তর নিয়ে…




বিচারক: কীভাবে এসপি ও তদন্তকারী অফিসার সিদ্ধান্ত নিলেন কেস ডায়েরি হস্তান্তর করবেন না?

সরকারি আইনজীবী: সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ইউএপিএ ধারা প্রয়োগ নিয়ে এনআইএ-কে রিপোর্ট দেওয়ার হাইকোর্টে।

বিচারক: আমার বক্তব্য এটা নয়। আমি জানতে চাইছি কোথায় বলা আছে সিডি দেওয়া যাবে না? আইও ও এসপি কীভাবে সিদ্ধান্ত নিলেন? কীভাবে সিদ্ধান্ত নিলেন সিডি হস্তান্তর না করার

সরকারি আইনজীবী: শীর্ষ আদালত হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে বলেছে ইউএপিএ ধারা প্রয়োগ হবে কি না! এই কারণে আমরা অপেক্ষা করছি। আমরা সময় চাইছি। হাইকোর্টে মামলার অর্ডার হলেই আমরা সঙ্গে সঙ্গে কেস ডায়েরি হস্তান্তর করব।

এনআইএ বিশেষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন বেলডাঙা থানার আইও কেস ডায়েরি হস্তান্তর করেনি NIA কে? এদিন আদালতে একাধিকবার প্রশ্ন বিচারকের।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours