শেষবার হয়েছিল একুশে, ৫ বছরের ধারাবাহিকতা বজায় রেখে ছাব্বিশের ফেব্রুয়ারিতেও বড় রেকর্ড করবে শীত?
প্রতীকী ছবি

শুরুতে দাপুটে ইনিংস খেললেও জানুয়ারির শেষ থেকেই যেন ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছিল শীত। যা দেখে অনেকেই বলতে শুরু করেছিলেন বিদায় আসন্ন। কিন্তু শেষবেলাতেও ফের কামড় শীতের। ফিরল গত ৫ বছরের চেনা ছবিটা। গত দুদিন ধরেই শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। তবে এই প্রথন নয়, গত কয়েক বছরেও ফেব্রুয়ারির এই সময়টাতে সর্বনিম্ন তাপমাত্রা এমনই ছিল বলে বলছে আবহাওয়া দফতর থেকে প্রাপ্ত তথ্য। 


এর আগেও একাধিক বছরে ফেব্রুয়ারিতে ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল কলকাতার তাপমাত্রা। গত ৫ বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। 



ঔদ্ধত্য কত! পরীক্ষার মাঝেই শিক্ষিকাকে ঠাটিয়ে চড় ছাত্রের, তারপরে যে ভাষা বলল....
অন্যদিকে ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতার তাপমাত্রা নেমেছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি কলকাতার তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে চব্বিশে গ্রাফ কিছুটা বেড়েছিল। ২০২৪ সালের একই দিনে অর্থাৎ ৪ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কলকাতার পারদ নেমেছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াসে। 


আবহাওয়া দফতর বলছে আগামী সাতদিন তাপমাত্রা মোটের উপর শুষ্কই থাকছে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৫ থেকে ৮৩ শতাংশের মধ্যে। তবে আগামী বুধবার থেকে ধীরে ধীরে ফের বাড়বে তাপমাত্রা। তবে গ্রাফটা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours