তবে এ তো গেল শহরের কথা। জেলার দিকে পরিস্থিতি এখনও অতটাও জটিল নয়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভবনা রয়েছে। যা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং যেতে ঘন কুয়াশার চাদরে পরিণত হয়ে গিয়েছে।

বিদায়বেলায় শীত, বাংলায় এবার পারদ চড়বে ৪০ ডিগ্রি পর্যন্ত
প্রতীকী ছবি


উত্তুরে হাওয়ার শেষ ল্যাপ। পরপর দুই রাত ১৪-এর ঘরে তাপমাত্রা। তবে গতরাত থেকে সামান্য চড়তে শুরু করেছে পারদ। রবিবার রাতে শহরের তাপমাত্র ছিল ১৬ ডিগ্রির ঘরে। ফলত, শীতের আমেজ এখনও কিছুটা রয়েছে। কিন্তু তা বেশিদিন নয়।

আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাত এবং ভোরের দিকে শীতের আমেজ থাকবে। কিন্তু সকাল ৮টার পর শীতের পোশাকের আর প্রয়োজন হবে। পাশাপাশি, ১২ তারিখ থেকেই ধাপে ধাপে চড়তে শুরু করবে পারদ। প্রেম দিবসে দেখা যাবে বসন্তের হাওয়া। পারদ চড়বে অনেকটাই। যা মার্চ মাস বা নির্দিষ্ট করে বলতে গেলে দোলের দিনে ৪০ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। এই পর্বে শহরজুড়ে ঘন কুয়াশার আর কোনও প্রবণতা নেই।



খাবারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ! কাঠগড়ায় প্রতিবেশী
তবে এ তো গেল শহরের কথা। জেলার দিকে পরিস্থিতি এখনও অতটাও জটিল নয়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভবনা রয়েছে। যা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং যেতে ঘন কুয়াশার চাদরে পরিণত হয়ে গিয়েছে।


দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় এখনও দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা নীচে। উত্তুরে হাওয়ায় রাতে ভোরে হালকা শীতের আমেজ তৈরি করছে। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে বলেই পূর্বাভাস। আগামী ৭ দিনে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গ সর্বনিম্ন তাপমাত্রা এখনও ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। আগামী চার-পাঁচদিনে তাপমাত্রার কোনও হেরফের দেখা যাবে না। তারপর উত্তরবঙ্গেও হালকা মেজাজে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে দক্ষিণবঙ্গে পারদ চড়বে আগুন-গতিতে। এই পর্বে বাংলায় কোনও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের সম্ভবনা নেই।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours