২০১৬-র যে প্যানেলের চাকরি বাতিল হয়েছিল, সেই প্যানেলের চাকরিহারারা এদিন পরীক্ষায় বসছেন। সেই সঙ্গে রয়েছে নতুন পরীক্ষার্থীও।
যে ক্লাসে ছাত্র পড়াতেন, সেই বেঞ্চে বসেই আজ পরীক্ষা দেবেন রাকেশ 'স্যর'
রাকেশ আলম।
বেশ কয়েক বছর ধরে শিক্ষকতা করার পর চাকরি গিয়েছে, এমন অনেকেই রবিবার এসএসসি-র নিয়োগ পরীক্ষায় বসছেন। যোগ্য-অযোগ্য পুরোপুরি বাছাই সম্ভব হয়নি, তাই অনেক যোগ্য শিক্ষককেও চাকরি হারিয়ে আবার পরীক্ষায় বসতে হয়েছে। যে স্কুলে এতদিন ধরে শিক্ষকতা করেছেন, সেই স্কুলের ক্লাসরুমেই বসে পরীক্ষা দিতে হবে দক্ষিণ দিনাজপুরের রাকেশ আলমকে।
দক্ষিণ দিনাজপুরের ঠ্যাঙ্গাপাড়া হাইস্কুলে পড়াতেন রাকেশ। সুপ্রিম কোর্টের নির্দেশে প্যানেল বাতিল হওয়ায় তাঁরও চাকরি চলে যায়। পরীক্ষা দেওয়া ছাড়া এখন আর কোনও উপায় নেই। পরিবারে রয়েছে তাঁর দুই সন্তান। রবিবার সকালে অ্যাডমিট নিয়ে যেতে হল সেই স্কুলেই।
। ক্যামেলিয়া বলেন, ‘এটা প্যাথেটিক ঘটনা। আর কারও সঙ্গে যেন এমনটা না হয়।’ এদিকে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাকেশ আলম। তিনি বলেন, ‘ফেল করেছে রাজ্য সরকার। আন্দোলন চলবেই।’ এদিকে দীর্ঘদিন পর এসএসসি পরীক্ষা হওয়ায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours